রাজকুমারম কর্মকার, আলিপুরদুয়ার: চা বাগান থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ারের চুনিয়াঝোরা চা বাগানে। বনদপ্তরের অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে প্রাণীটির।
[হাওয়ালা কাণ্ডের যোগ, বার-ব্যারন জগজিৎ সিং ও সঙ্গীদের বাড়িতে তল্লাশি ইডির]
জানা গিয়েছে, শুক্রবার সকালে বাগানের ১৭ নম্বর সেকশনে চিতাটির দেহ দেখতে পান শ্রমিকরা। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্রপ্রকল্পের আধিকারিকদের। তারপরই হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘের মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর বনদপ্তরের অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে প্রাণীটির। বক্সা ব্যাঘ্রপ্রকল্প সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের জন্য চিতাটির দেহ পাঠানো হয়েছে।
বক্সা ব্যাঘ্রপ্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা শ্রী হরিশ জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই জীবটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে এই ঘটনার জেরে এদিন সকালে চা বাগানের ১৭ নম্বর সেকশনে প্রায় ঘণ্টা তিনেক কাজ বন্ধ ছিল। পরে মৃতদেহ উদ্ধার হলে আবার চা বাগানে কাজ শুরু হয়। উল্লেখ্য, মার্চ মাসে মালবাজারের একটি চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার হয়। গতিবিধি জানতে ওই চিতাটির গলায় পরানো হয়েছিল রেডিও কলার।
[বন্ধ হবে না বারাকপুরের স্কুল, প্রয়োজনে সেনাকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
২১ জুলাইয়ের অনুমতি পেল ঋতব্রত শিবির! সোম থেকে গান্ধী মূর্তি এলাকায় প্রস্তুতি শুরু ‘আসল’ তৃণমূলের
-
৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! মলের বেসমেন্টে ছুড়ে ফেলা হল দেহ, উত্তরপ্রদেশে চাঞ্চল্য
-
সাংসারিক অশান্তি, ব্যবসায় মন্দা! ফিটকিরির এই ৫ টোটকায় কাটবে বাস্তুদোষ
-
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল! পাঁচদিন পর কাকদ্বীপে খোঁজ মিলল শংকরপুরের ১৫ মৎস্যজীবীর
-
১৬ দিন আগেও বিশ্বকাপ খেলেছিলেন! রহস্যজনক মৃত্যু দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারের