Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

‘ভয়ে’ ঠাকুরঘরে লুকলো চিতাবাঘ, হুলুস্থুল কোচবিহারে

ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৫, ২১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৫, ২১:১৩

options
link
‘ভয়ে’ ঠাকুরঘরে লুকলো চিতাবাঘ, হুলুস্থুল কোচবিহারে zoom

বিক্রম রায়, কোচবিহার: জঙ্গল ছেড়ে ছাগলছানা ধরতে গ্রামে ঢুকে পড়ল চিতাবাঘ।গ্রামবাসীদের তাড়া খেয়ে এক বাড়ির ঠাকুরঘরে ঢুকে পড়ে বন্যপ্রাণীটি। হুলুস্থুল পড়ে যায় কোচবিহারের পাতলাখাওয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। পরে চিতাবাঘটিকে উদ্ধার করে তাঁরা। ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কোচবিহার-২নং ব্লকের পাতলাখাওয়ার সুকধনের কুঠি এলাকায় একটি বাড়িতে ঢোকে চিতাবাঘটি। বাড়ির সদস্যরা ছাগল ছানার মরণ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে চিতাবাঘ ঢুকেছে। মুখে রয়েছে ছাগলছানা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আতঙ্কিত ওই পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। গ্রামবাসীদের ভিড় দেখে ভয় পেয়ে ওই বাড়ির ঠাকুরঘরে ঢুকে যায় চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়তে ভিড় জমাতে শুরু করেন আরও গ্রামবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে বাড়ির চারদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয়। তারপর ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে কাবুতে আনেন বনকর্মীরা। চিতানবাঘটি কাবু হলে তাকে উদ্ধার করেন বনকর্মীরা। তাকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বনদপ্তর সূত্রে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.