Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

খড়্গপুর আইআইটিতে দুর্ঘটনা, লিফটের তার ছিঁড়ে মৃত ৩

সংস্কারের কাজ চলছিল আইআইটি ভবনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৮:০৯

options
link
খড়্গপুর আইআইটিতে দুর্ঘটনা, লিফটের তার ছিঁড়ে মৃত ৩ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দুর্ঘটনা খড়্গপুর আইআইটিতে। লিফট ছিঁড়ে মৃত্যু হল ৩ জনের। কয়েকদিন ধরেই আইআইটি ভবনে সংস্কারের কাজ চলছিল। পাশাপাশি, তৈরি হচ্ছিল আট তলা উঁচু একটি বিল্ডিং। দুর্ঘটনা ঘটে সেই বিল্ডিং-এর লিফটেই। মেরামতির উপকরণ নিয়ে উপরে উঠছিল তিন শ্রমিক। আটতলার কাছাকাছি পৌঁছতেই ছিঁড়ে যায় লিফটটি। সজোরে মাটিতে আছড়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজনের।

ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সংস্কারের কাজ চলাকালীন কেন আরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে অন্যান্য শ্রমিকেরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় নেতারাও ঘটনাস্থলে যান। ক্ষতিপূরণের আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ ওঠে। তবে দুর্ঘটনা, বিক্ষোভের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আইআইটি ক্যাম্পাসে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.