Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Liluah

লিলুয়ার নেশামুক্তি কেন্দ্রে পাইপ, বেল্ট দিয়ে আবাসিককে পিটিয়ে খুন! আটক কর্মী

রবিবার সকালে ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৭:৪৪

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৭:৪৪

options
link
লিলুয়ার নেশামুক্তি কেন্দ্রে পাইপ, বেল্ট দিয়ে আবাসিককে পিটিয়ে খুন! আটক কর্মী zoom
নৃশংস ঘটনার কেন্দ্রে রাজকুমার নামে ৩৫ বছর বয়সি এক ব্যক্তি।
Advertisement

লিলুয়ার জগদীশপুরের নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে সেখানকার এক কর্মীকে আটক করল পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে পাইপ ও বেল্ট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় রবিবার সকালে ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

Liluah: Resident Beaten to Death at Liluah De-Addiction Centre; Staff Detained
এই ঘটনায় রবিবার সকালে ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজস্ব ছবি।

মৃতের নাম মাধব সরকার। তাঁর বাড়ি লিলুয়ার আনন্দনগরের ঝাউতলা এলাকায়। গত ২৩ মার্চ মাধবকে এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তাঁর স্ত্রী ঝুমা সরকারের অভিযোগ, ২৩ তারিখের পর থেকে স্বামীর সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। এমনকী ফোনে কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি। রবিবার সকালে হঠাৎ ফোন করে আধার কার্ড নিয়ে নেশামুক্তি কেন্দ্রে আসতে বলা হয় ঝুমাকে। তাঁর আরও অভিযোগ, যে যুবক মাধবকে খুন করেছে সে-ই সকালে তাঁকে ফোন করে স্বামীর মৃত্যুর খবর দেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের আরও অভিযোগ, শনিবার রাতেই মাধবকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর নেশামুক্তি কেন্দ্রের ভিতরে থাকা দোতলার ঘরের জানলা থেকে অন্যান্য যুবকরা চিৎকার করে অভিযোগ করেন, মাধবকে দুই দিন ধরে ব্যাপক মারধর করা হয়েছে। খেতে না দিয়ে ফেলে রাখা হয়েছে। তাঁদের উপরও ব্যাপক অত্যাচার করা হয়। তাঁদের ঠিকমতো ওষুধ ও খাবার দেওয়া হয় না। তাঁদের পরিবারকে যেন এই সব খবর পৌঁছে দেওয়া হয় সেই আর্জিও জানিয়েছেন আবাসিকরা। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.