Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Locals allegedly beaten forest department staff

দাঁতালের অত্যাচারে ভাঙল বাড়ি, ‘শাস্তি’ দিতে বনকর্মীদের গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের

বারবার ফোন করলেও এলাকায় আসেননি বিট অফিসার কিংবা বনকর্মীদের কেউ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৩, ১৪:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৩, ১৪:০৬

options
link
দাঁতালের অত্যাচারে ভাঙল বাড়ি, ‘শাস্তি’ দিতে বনকর্মীদের গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের zoom
প্রতীকী ছবি।

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রাতের অন্ধকারে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল। বারবার ফোন করলেও এলাকায় আসেননি বিট অফিসার কিংবা বনকর্মীদের কেউ। তাই সকালে বনকর্মীদের দেখা পেয়ে ‘শাস্তি’ দিলেন আতঙ্কিত গ্রামবাসীরা। পুরুলিয়া বনবিভাগের আড়ষা বনাঞ্চলের বিট অফিসার-সহ তিন বনকর্মীকে গাছে বেঁধে রাখলেন ঘাটিয়ালির বাসিন্দারা।

পুরুলিয়া বনবিভাগের আড়ষা বনাঞ্চলের অন্তর্বর্তী অযোধ্যা পাহাড় লাগোয়া ঘাটিয়ালি গ্রাম। ওই গ্রামে বুনো দাঁতাল হাতি গ্রামে ঢুকে যায়। বাড়ি ভাঙে। আড়ষা রেঞ্জে জানান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, হাজারবার হাতি হানার খবর জানানো হলেও কোনও বনকর্মী বা বিট অফিসার আসেননি। এরপর রবিবার সকালে বিট অফিসার-সহ ৩ বনকর্মী গ্রামে যান। তাঁদের দেখে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁদের গাছে বেঁধে রাখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দু’ঘণ্টা বেঁধে রাখা হয় তাঁদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Forester

[আরও পড়ুন: ধর্ষণ করে খুন? যুবতীর মুণ্ডহীন অর্ধনগ্ন দেহ উদ্ধারে বড়ঞায় চাঞ্চল্য]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আড়ষা থানার পুলিশ। ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেন। বিট অফিসার-সহ বনকর্মীদের। বাঁধনমুক্ত করা হয় তবে তাঁদের এলাকা থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আড়ষা রেঞ্জ আধিকারিক গিরিধন রায় তাঁর দায়িত্ব ঠিকমতো পালন করেন না বলেই অভিযোগ গ্রামবাসীদের। যদিও বনদপ্তরের দাবি, কোথায় হাতি ঢুকছে, তা এসএমএসের মাধ্যমে সতর্ক করা হয়। দাঁতাল গ্রামে ঢুকেছে বনদপ্তরের কাছে এমন খবর ছিল না।

পুরলিয়া বনবিভাগের ডিএফও কার্তিকায়েন এম কয়েকদিন ছুটিতে রয়েছেন। তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন এক্সটেনশন ডিএফও নিতাই সাহা। তিনি বলেন, “গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কেন বনকর্মীরা যাননি দেখা হচ্ছে। লোকালয়ে হাতি যাতে না ঢোকে, সে বিষয়ে পুরুলিয়া বনবিভাগ সতর্ক। কীভাবে কী হল, তা খতিয়ে দেখা হচ্ছে।” বর্তমানে ওই দাঁতাল হাতিটি অযোধ্যা পাহাড় লাগোয়া বামনিতে রয়েছে। মাঠা রেঞ্জের ঢাকা মৌজায় একটি, ঝালদার খামার মৌজায় ৩টি, বাঘমুণ্ডির পিরোরগরিয়া এবং পেরেতোরাংয়ে ১টি হাতি রয়েছে।

[আরও পড়ুন: দালাল-চিটিংবাজ ঢুকে পড়ছে, দলটাকে বাঁচান! ফেসবুকে লাইভে আরজি মদন মিত্রের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.