Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

রেশনের চাল পাচারের সময় পাকড়াও যুবক, রাতভর আটকে রাখলেন বাসিন্দারা

অভিযুক্ত রেশন ডিলারের শাস্তির দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১২:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১২:৫১

options
link
রেশনের চাল পাচারের সময় পাকড়াও যুবক, রাতভর আটকে রাখলেন বাসিন্দারা zoom

সুনিপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: রেশনের চাল পাচারের সময় হাতেনাতে পাকড়াও। পাকড়াও যুবককে সারা রাত তালাবন্ধ ঘরে আটকে রাখল গ্রামবাসী। এই ঘটনায় রেশন দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে রেশন দোকানটিকে। সোমবার রাত সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার ঝিলিদাম গ্রামে।

[প্রতিবন্ধী বলে বাবার কাছে ব্রাত্য, হাই মাদ্রাসায় ৮৮% নম্বর পেয়ে জবাব তাশিনার]

জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম বিনয় দে। তিনি পাশের গ্রামের বাসিন্দা। রেশন দোকান থেকে দু’বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই গ্রামের বাসিন্দারা তাঁকে পাকড়াও করে। উল্লেখিত রেশন দোকানের নম্বর ৪৩। রেশন দোকানের মালিক হলেন পরেশচন্দ্র মাহাতো। অভিযোগ, পরেশবাবুর ছেলে বিজয় মাহাতো সোমবার রাতে বিনয়বাবুকে দু’বস্তা চাল বিক্রি করেন। স্থানীয়দের কাছে এই চাল বিক্রির খবর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছায়। তাঁরা ওঁতে পেতে বসেছিলেন কখন চাল নিয়ে যাবে। চালের বস্তা নিয়ে বেরোবার মুখেই ওই ব্যক্তিকে হাতেনাতে ধরেন বাসিন্দারা। পাকড়াও করে তালাবন্ধ ঘরে আটকে রাখা হয়। এরপরেই খবর যায় স্থানীয় সাঁকরাইল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই জনতার বিক্ষোভের মুখে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই পরেশচন্দ্র মাহাতোকে গ্রেপ্তার করা হয়। তবে বিক্ষুব্ধ জনতার কবল থেকে আটক বিনয়কে উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার সকাল ন’টা নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখতে ঝিলিদাম গ্রামে যান সাঁকরাইলের বিডিও। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি রেশন ডিলারের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে আটক বিনয়কে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। উল্লেখ্য, আগেও রেশনের দ্রব্যসামগ্রী প্রাচারের অভিযোগেও সরব হয়েছিলেন এই ঝিলিদাম গ্রামের বাসিন্দারা। সেই সময়েও লিখিত অভিযোগ জমা পড়েছিল থানা ও বিডিওর কাছে। পরে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসী ও রেশন ডিলারকে বসিয়ে বিষয়টি মিটমাট করে দেওয়া হয়। তারপর বেশ কিছুদিন ঠিকঠাক চললেও ফের রেশনের দ্রব্য পাচারের অভিযোগ তোলেন বাসিন্দারা। এদিকে সোমবারের ঘটনা প্রসঙ্গে সাঁকরাইল ব্লকের বিডিও বলেন, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

[পরিবেশ দিবসে অভিনব সুযোগ, বর্ধমানের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ শিশুদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.