রঞ্জন মহাপাত্র, কাঁথি: ভোটের আগে খেজুরিতে তুমুল উত্তেজনা। হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই মণ্ডলের বাড়িতে বোমা হামলা ও মোটর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। খেজুরি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
খেজুরির ২ নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নিতাই মণ্ডল। অভিযোগ, শুক্রবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাঁর মোটর বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে মধ্যরাতে খেজুরি থানার পুলিশ নিতাই মণ্ডলের বাড়িতে পৌঁছয়। সারারাত নিতাইবাবুর বাড়িতে পুলিশ মোতায়েন ছিল।
[আরও পড়ুন: কলকাতায় শুরু বৃষ্টি, কালবৈশাখীতে তছনছ হতে পারে ৬ জেলা]
শনিবার সকালেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য। ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে রাজনৈতিক কারণে হামলা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ।
[আরও পড়ুন: রাষ্ট্রপতির পর রাজ্যপাল, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে অখিল গিরি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে