কল্য়াণ চন্দ্র, বহরমপুর: ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি চলল রেজিনগরে। বোমাবাজিতে জখম হয়েছে এক শিশু-সহ পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যও। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি শুরু হয় রেজিনগরের আন্দুলবেড়িয়ায়। ঘটনায় আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য সামিম শেখ। তাঁর অভিযোগ, যারা আক্রমণ করেছে তাঁরা সকলেই কংগ্রেস কর্মী। বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের দেওয়াল লেখার সময় হঠাৎ করেই হামলা করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। ছোঁড়া হয় বোমা। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
[আরও পড়ুন: অনুপম খেরের ‘মোদি স্তুতি’ সত্ত্বেও টিকিট পেলেন না কিরণ]
আহতদের মধ্যে ইয়ার হোসেন, সামিম শেখ, সজল শেখ ও এক শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ তারিখ মুর্শিদাবাদে চলে গুলিও। জমিজমা নিয়ে বিবাদের জেরে রক্তারক্তি কাণ্ড ঘটে মুর্শিদাবাদে। তবে এর নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলে খবর। অশান্তির জেরে জখম হন অন্তত ৯ জন। গুলিবিদ্ধ হয়েছিলেন অন্তত ২। সোমবার ঘটনাটি ঘটেছিল কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে।
[আরও পড়ুন: ‘হিংস্র’ প্রজাতির কুকুরদের এখনই নিষিদ্ধ নয়, কেন্দ্রের নির্দেশ খারিজ করে কী বলল হাই কোর্ট?]
সর্বশেষ খবর
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের