Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Narendra Modi

ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন মোদি, একদিনে দক্ষিণবঙ্গে ৩ জনসভা

লোকসভা নির্বাচনের দুদফায় উত্তরবঙ্গের ৬ আসনে ভোট মিটেছে। দক্ষিণবঙ্গে ভোটগ্রহণ পর্ব শুরুর আগে তিন কেন্দ্রের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, সূত্রের খবর এমনই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ১৩:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ১৩:০১

options
link
ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন মোদি, একদিনে দক্ষিণবঙ্গে ৩ জনসভা zoom
ফাইল ছবি।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা ভোটের দু দফা মিটেছে সবে। বাংলার ৪২ আসনের মধ্য়ে উত্তরবঙ্গের ৬ কেন্দ্রে নির্বিঘ্নেই মিটেছে ভোটগ্রহণ পর্ব। এবার দক্ষিণবঙ্গের পালা। আগামী ৭ মে উত্তরে দুই আসনের সঙ্গে ভোটগ্রহণ শুরু দক্ষিণবঙ্গেও। আর তার আগে ফের বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, আগামী ৩ মে মোদি দক্ষিণবঙ্গে তিনটি জনসভা করবেন। কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব  ও বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি। তার চূড়ান্ত সূচি তৈরি। প্রস্তুতিও শুরু হয়েছে। 

২০১৯ লোকসভা ভোটের তুলনায় বাংলা থেকে চব্বিশের নির্বাচনে (Lok Sabha Election 2024) বেশি আসন পাওয়াকে পাখির চোখ করেছে বিজেপি (BJP)। সেই লক্ষ্যে লাগাতার বঙ্গে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। ইতিমধ্যে বাংলায় বেশ কয়েকটি জনসভা করে গিয়েছেন মোদি। কখনও বাংলায় বক্তৃতা শুরু করে, আবার কখনও মনীষীদের কথা বলে প্রধানমন্ত্রী বঙ্গবাসীর মন জয়ের চেষ্টা করেছেন। পাশাপাশি তৃণমূল বিরোধী হাতিয়ারগুলিতে আরও শান দিয়েছেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমার মতো এত কাজ কেউ করেনি’, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই মুখ খুললেন সুজাপুরের বিধায়ক]

এবার দক্ষিণবঙ্গের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ৩ মে, শুক্রবার মোদি একইদিনে তিনটি জনসভা করবেন কৃষ্ণনগর, বোলপুর ও বর্ধমান পূর্বে। কৃষ্ণনগরে (Krishnanagar) মহুয়া মৈত্রকে পরাস্ত করতে এবার বিজেপির বাজি ‘রাজমাতা’ অমৃতা রায়। তিনি প্রার্থী হওয়ার পরই ফোনে তাঁর সঙ্গে কথা বলে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার অমৃতা রায়ের হয়ে সীমান্ত এলাকা তেহট্টে নির্বাচনী প্রচার করবেন মোদি।

[আরও পড়ুন: বঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ কি শুভেন্দু? সোজাসাপ্টা জবাব দিলীপ ঘোষের]

বোলপুরের (Bolpur) বিজেপি প্রার্থী গৃহবধূ পিয়া সাহা। তাঁর হয়েও ৩ মে প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদি।  এছাড়া বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের গেরুয়া প্রার্থী কবিয়াল অসীম সরকারের সমর্থনে হবে মোদির জনসভা। অন্যদিকে, ৩০ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার কৃষ্ণনগরে অমিত শাহর (Amit Shah) সভা থাকলেও তা বাতিল হয়েছে। ওইদিন তিনি বর্ধমান পূর্বের প্রার্থীর হয়ে প্রচার করবেন বলে খবর। 

উল্লেখ্য, আগামী ৩ তারিখ মোদি যে তিনটি কেন্দ্রে জনসভা করবেন, তার সবকটিতেই বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষত কৃষ্ণনগর রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র। তাই দক্ষিণবঙ্গে প্রচারের শুরু সেখান থেকেই করতে চান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের  প্রচার এই কৃষ্ণনগর থেকে শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.