দীপঙ্কর মণ্ডল: মাধ্যমিকে এবার সবাই শুধু পাশই নয় নম্বর এসেছে ঝুড়ি ঝুড়ি। শুধু অঙ্ক, জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞানে ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে ১ লক্ষ ৭৬ হাজার ১৯১ জন। সাড়ে নয় লক্ষ পড়ুয়া অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়েছে। পছন্দের বিষয় নিয়ে একাদশে সবাই ভর্তির সুযোগ পাবে তো? প্রশ্ন ঘুরছে অভিভাবক মহলে।
মঙ্গলবার বিকল্প মূল্যায়নের ফল প্রকাশের পর দেখা গিয়েছে সাফল্যের হার ১০০ শতাংশ। ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন মাধ্যমিক (Madhyamik Result 2021) পাশ পড়ুয়ার একাদশে ভরতি নিয়ে আলোচনা চলছে চারিদিকে। প্রধান শিক্ষকদের সংগঠনের তরফে চন্দন মাইতি জানিয়েছেন, “সবাই পাশ করে যাওয়ায় একাদশে ভরতিতে বাড়তি চাপ তৈরি হবে। অবিলম্বে স্কুলশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় নির্দেশ দিক, তা না হলে আমরা সমস্যায় পড়ব।” স্কুলশিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন, প্রতি বছর বেশকিছু মাধ্যমিক স্কুলকে উচ্চমাধ্যমিকে উন্নীত করা হয়। এবারও তা করা হবে। সবাই ভরতির সুযোগ পাবে।
[আরও পড়ুন: পড়াতে গিয়ে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি! গ্রেপ্তার প্রৌঢ় শিক্ষক]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের