Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

পরীক্ষা চলাকালীন বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, আহত ৩৫ জন পড়ুয়া

কোচবিহারের হলদিবাড়িতে গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:১৯

options
link
পরীক্ষা চলাকালীন বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, আহত ৩৫ জন পড়ুয়া zoom

শান্তনু কর, কোচবিহার: স্কুলে একসঙ্গে চলছিল নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। পরীক্ষা দিচ্ছিল  প্রায় ১২০০ ছাত্রী। আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল স্কুল চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি করে স্কুল থেকে বেরোতে গিয়ে গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন পড়ুয়া। অসুস্থ শতাধিক। সোমবার সকালে এমনই ঘটনা ঘটল কোচবিহারের হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ে।

[ঘুমে মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠক, গুরুংকে সরিয়ে সভাপতি কি বিনয়?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু, স্কুল চত্বরে  এ কীসের বিস্ফোরণ? স্থানীয় সূত্রে খবর, গত ১৫ নভেম্বর হলদিবাড়ির টাউন ক্লাবের মাঠ থেকে গ্রেনেড উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গ্রেনেডটি দীর্ঘদিন হলদিবাড়ি থানাতেই ছিল। সোমবার সকালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে যান পুলিশকর্মীরা। আর তাতেই ঘটে বিপত্তি। থানায় লাগোয়া একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করার সময়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। ওই মাঠের কাছেই হলদিবাড়ি বালিকা বিদ্যালয়। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। হুড়োহুড়ি করে স্কুল থেকে বেরোনো সময়ে পড়ে গিয়ে কারও মাথা ফেটে যায়, কারও আবার পা ভাঙে। সবমিলিয়ে ৩৫ জন ছাত্রী গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অসুস্থ শতাধিক। প্রথমে সকলেই হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

[দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতে আগুন ৬টি দোকানে]

কাজের দিনের সকালবেলায় এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের এই ছোট্ট জনপদটিতে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, প্রায় পাঁচ দিনে আগে গ্রেনেডটি উদ্ধার হয়েছিল। তাহলে এতদিন সেটিকে নিষ্ক্রিয় না করে কেন থানায় ফেলে রাখা হয়েছিল?  সোমবার কাজের দিনে আচমকা শহরের প্রাণকেন্দ্রে গ্রেনেড নিষ্ক্রিয়ই বা কেন করতে গেলেন পুলিশকর্মীরা? যদিও এই ঘটনায় নিয়ে মুখ খুলতে চায়নি হলদিবাড়ি থানার পুলিশ।

[বিশ্বের ‘সবথেকে বড়’ রসগোল্লার আত্মপ্রকাশ, ফুলিয়ায় মিষ্টিযজ্ঞ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.