শান্তনু কর, জলপাইগুড়ি: টুকলিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড জলপাইগুড়ির স্কুলে। ক্ষোভে ব্যাপক ভাঙচুর চালালো মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষার্থীরা। তুমুল শোরগোল এলাকায়। বিষয়টি পর্ষদকে জানানো হবে বলে জানিয়েছে বিদ্যালয় পরিচালন সমিতি।
২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক। সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে পরীক্ষা হয়। একই ছবি দেখা যায় জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ে। বেলাকোবা হাই স্কুলের পড়ুয়াদের সিট পড়েছিল পাঁচিরাম স্কুলে। পরীক্ষা শেষ হতে না হতেই শুরু হয় অশান্তি। অভিযোগ, ক্লাসরুমে ব্যাপক ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা। ভাঙা হয় দুটি ক্লাসরুমের বেঞ্চ, ফ্যান, সুইচবোর্ড। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে। জানা গিয়েছে, টুকলিতে বাধা পেয়েই এই কাণ্ড ঘটিয়েছে পরীক্ষার্থীরা।
[আরও পড়ুন: জেলে ভালো আচরণের পুরস্কার, অসুস্থ মাকে দেখতে ৬ ঘণ্টার জন্য বাড়িতে মনুয়া]
এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে স্কুলের তরফে। ছাত্রদের এহেন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ জানানো হবে মধ্যশিক্ষা পর্ষদে। প্রসঙ্গত, এই প্রথম নয়। কখনও স্কুল, কখনও কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এর আগেও এই ধরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। কড়া পদক্ষেপও করা হয়েছে। তার পরও একই ঘটনার পুনরাবৃত্তি। মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই আচরণ কখনওই কাম্য নয় বলে মন্তব্য ওয়াকিবহলমহলের।
[আরও পড়ুন: পুনমের সঙ্গে কীভাবে আলাপ? মডেলের মৃত্যু বিভ্রাটের মাঝে ফোনে অতিষ্ঠ বালুরঘাটের যুবক]
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির