সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এবারও ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। কড়া নজরদারির মধ্যেই সম্পন্ন হবে এবার মাধ্যমিক পরীক্ষা। শনিবার নিবেদিতা ভবনে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
[মিড ডে মিলে পোকা, খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ১৭ শিশু]
পর্ষদ সভাপতি জানান, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন। সেখানে ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী ১ লক্ষ ৩৯ হাজার ৮১১ জন বেশি। গতবারেও ছাত্রীদের সংখ্যাই বেশি ছিল। এবার সেই সংখ্যা ৩১ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে মেডিক্যাল ইউনিট। হাসপাতালে বসেও পরীক্ষা দিতে পারবেন ছাত্র-ছাত্রীরা। প্রতিবন্দিদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। কিন্তু চলতি বছরে জেল থেকে মাধ্যমিকে বসার আবেদন একটিও আসেনি। ৬৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও জেলবন্দি পরীক্ষায় বসছেন না।
এবার বাংলা, ইংরাজি, হিন্দি-সহ মোট পাঁচটি ভাষার পাশাপাশি এই প্রথম সাঁওতাল ভাষা অলচিকিতেও পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর অথবা কোনও ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না। সবকটি জেলার পরীক্ষা কেন্দ্রেই নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রয়োজন মতো সিসিটিভি বসিয়েও চালানো হবে নজরদারি। অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যোগাযোগ করা হতে পারে। তবে পরীক্ষার্থীরা যাতে দুশ্চিন্তা সরিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষায় বসতে পারেন, সেটাই মূল লক্ষ্য পর্ষদের। পরীক্ষার্থীদের রাত জেগে পড়াশোনা করে, অতিরিক্ত মানসিক চাপ না নেওয়ার পরামর্শও দিচ্ছেন পর্ষদ সভাপতি। এছাড়া এই মরশুমে ঠান্ডা-গরম লেগে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। জলবাহিত নানা রোগও ছড়াচ্ছে। তাই পরীক্ষার্থীদের বাইরের জাংকফুড ও জল খেতে নিষেধ করছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হবে, তেমনটাই আশা তাঁর।
সর্বশেষ খবর
-
একটা ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা! মেঘনায় ধরা পড়া মাছ দেখতে ভিড় বাংলাদেশের চাঁদপুরে
-
ট্রাম্পের ডেরায় ঢুকে দুরমুশ! মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের
-
কয়লা-বালি বন্ধ হতেই নতুন ‘ধান্দা’, এবার দেদারে জমির জল চুরি সালানপুরে!
-
একাধিক নারীসঙ্গ! বিয়ের আগে পাক্কা ‘প্লেবয়’, ফাঁস ‘রোমিও’ রামের কেচ্ছা
-
তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন দিলজিতের! নিষিদ্ধ ‘সতলুজ’ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের