সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া থেকেই বাঙালির পুজো শুরু। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ার ভোর মানে মহিষাসুরমর্দিনী ছাড়া যেন কিছু ভাবাই যায় না। আর তার সঙ্গে তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণের ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত।

মহালয়ায় হুগলির বৈদ্যবাটির শেওড়াফুলি ছাতুগঞ্জে তর্পণ করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক ডঃ করবী মান্না, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, প্রাক্তন সিআইসি মেম্বার নমিতা মাহাতো-সহ অনেকেই।

মহালয়ার সকালে দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া গঙ্গার ঘাটেও তর্পণের ভিড়। গঙ্গাস্নান সেরে পুজোও দেন অনেকেই। প্রতি বছরের মতো এবারও অগণিত ভক্ত ভিড় জমান মন্দির চত্বরে।

[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে ভোজ্য তেলের গুদাম, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা]
বালুরঘাটের আত্রেয়ী নদীতেও তর্পণের ভিড়। বহু মানুষ ভিড় জমান ঘাটে।

ঘাটে ঘাটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: পুজোর মুখে সোনারপুরে ফের সোনার দোকানে ডাকাতি, শূন্যে গুলি দু্ষ্কৃতীদের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে