সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বয়ানে বিস্তর অসংগতি। টানা জেরার পর মহেশতলার নার্স খুনে গ্রেপ্তার মৃতার স্বামী। ধৃতের নাম শেখ নাসির আলি। আজ, বৃহস্পতিবার ধৃতকে তোলা হবে আলাদতে। কেন এই নারকীয় কাণ্ড, তা জানতে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে বলেই খবর।
ঘটনার সূত্রপাত দিন কয়েকদিন আগে। মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল মৃতা শিল্পী বিবির স্বামী শেখ নাসির আলি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী রাত দুটো নাগাদ স্বামীর খোঁজে বেরিয়েছিলেন। ধৃত নাসিরের দাবি ছিল, এরপর রাত আড়াইটে নাগাদ তাঁর কাছে ফোন আসে গলির মধ্যে একটি বাড়ির পিছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
এরপরই দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরদিনই আটক করা হয় মৃতের স্বামীকে। টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই একাধিক অসংগতি মেলে বলে খবর। তার জেরেই স্ত্রীকে খুনে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হল শেখ নাসিরকে।
সর্বশেষ খবর
-
‘রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন’, দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?
-
শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক
-
পাহাড় থেকে নেমে আসছিল মৃত্যু! চালকের সতর্কতায় বাঁচল প্রাণ, নেপাল থেকে ফিরলেন বসিরহাটের দম্পতি