নন্দন দত্ত, বীরভূম: বগুটুই কাণ্ডে এবার সিবিআইয়ের (CBI) জালে অন্যতম অভিযুক্ত লালন শেখ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। রবিবার তোলা হবে রামপুরহাট আদালতে।
ভাদু শেখের মৃত্যুর পর বগটুই (Bagtui Fire) গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় নাম উঠে এসেছিল লালন শেখের নাম। তার হদিশ পেতে তদন্ত শুরু করে সিবিআই। চার্জশিটেও নাম ছিল ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখের। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “বগটুই কাণ্ডে দীর্ঘদিন ধরে লালন শেখের তল্লাশি চলছিল। ভিনরাজ্যে আত্মগোপন করেছিল সে। মনে করা হচ্ছে, টাকা শেষ হয়ে যাওয়ায় গ্রামে ফিরেছিল লালন শেখ।” তবে কোথা থেকে লালন শেখকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: অবশেষে বাংলায় শীতের আমেজ, কলকাতার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে]
উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধেয় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh) খুন হন। এরপর রাতে বগটুইতে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে সিট গঠন করেন মুখ্যমন্ত্রী। নিজেও খোদ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বর্তমানে বগটুই এবং ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই সময় থেকেই লালন শেখের খোঁজ চালাচ্ছিল তদন্তকারীরা। কিন্তু হদিশ মিলছিল না তার। ৯ মাস পর অবশেষে সিবিআইয়ের জালে ধরা পড়ল লালন শেখ।
[আরও পড়ুন: ইতিহাসকে বদলে দেওয়া হচ্ছে, লাগছে গেরুয়া ছোঁয়া! ‘সঠিক তথ্য’ তুলে ধরতে নয়া উদ্যোগ বামেদের]
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ডিপ স্টেট?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!