সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহের শুরুতেই ফের ট্রেন বাতিল! এবার হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের কথা জানাল পূর্ব রেল। বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন দিয়ে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করবে রেল। তার জন্য মাঝে মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। রেল জানিয়েছে ৪ থেকে ২৫ নম্ভেবরের মধ্যে ৭ দিনের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ নম্ভেবর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ ও কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়াও ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪টে ৩০ মিনিটের পরিবর্তে ৫টে ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও রেল জানিয়েছে, ব্লক চলাকালীন স্পেশাল বা দেরিতে চলা ট্রেনের পথ পরিবর্তন করা হবে।

উল্লেখ্য, একই কাজ প্রথমে হওয়ার কথা ছিল অক্টোবরের ১৬ তারিখ থেকে ২১ নম্ভেবর পর্যন্ত। কিন্তু রাস পূর্ণিমার জন্য সেই পরিকল্পনা বাতিল করেছে রেল। ওই দিনগুলিতে ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে বলে নতুন বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে রেল। সপ্তাহের শুরুতেই পাওয়ার ব্লকে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।
হাওড়া ডিভিসনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
हावड़ा मंडल के तहत रखरखाव कार्य के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
REGULATION OF TRAINS FOR MAINTENANCE WORK OVER HOWRAH DIVISION pic.twitter.com/vXwQMiyvPC— Eastern Railway (@EasternRailway) October 31, 2025
সর্বশেষ খবর
-
‘গরুর গাড়ির হেডলাইট’, বিধানসভায় ‘প্রতিষ্ঠিত চোর’ অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
-
আলোচনায় সরকারকে আসতে হবে যন্তর মন্তরে! ‘অনশন ভাঙুন সোনম’, আর্জি অভিজিতের
-
অজ্ঞান করে প্রৌঢ়াকে ‘ধর্ষণ’, প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্য ঝাড়গ্রামে
-
ইন্টারনেট ছাড়াই মেসেজ চালাচালি করছে ‘আরশোলা’রা! তাজ্জব পুলিশ, নেপথ্যে কোন প্রযুক্তি?
-
‘ককরোচ’ বিক্ষোভে ‘মৌন’ ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ কটাক্ষ, ক্ষোভের আগুনে বন্ধ নায়িকার ফ্যানপেজ