Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে মালদহ

মৃত কিশোর পাচারকারী, দাবি বিএসএফের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০১:২৪

options
link
বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে মালদহ zoom

বাবুল হক, মালদহ: বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদহে। ঘটনাস্থল মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম দৌলতপুর। মৃতের নাম আইজুল শেখ (১৬)। গ্রামের বাসিন্দারাই সকালে ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তার বাড়িতে খবর দেওয়া হয়। ছেলেকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। গোটা ঘটনায় বিএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার। পরিবারের দাবি, ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছিল আইজুল। বিএসএফ তাকে রাস্তায় দেখতে পেয়ে অহেতুক গুলি করে মেরে ফেলেছে। এদিকে বিএসএফের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, ওই কিশোর পাচারকারী। রাতে ভারত থেকে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করছিল। বিএসএফের জওয়ানরা দেখতে পেয়ে ধরার চেষ্টা করেন। ওই কিশোর পালাতে গেলে গুলি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত গ্রাম দৌলতপুরে।

[সোনারপুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, ধৃত ১]

জানা গিয়েছে, মালদহের দৌলতপুর গ্রামটি ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে গা ঘেঁষে রয়েছে। গ্রামের বাসিন্দাদের সঙ্গে সীমান্ত প্রহরী বিএসএফ জওয়ানদের অহরহ দেখা হয়। বাড়ির বাইরে বেরিয়ে সে হাটবাজার যাওয়া হোক আর মাঠে যাওয়া। সবেতেই চলে বিএসএফের নজরদারি। বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরাই সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। স্থানীয় এই চত্বরে যে মাঝেমধ্যেই পাচারের ঘটনা ঘটে তা অস্বীকার করবে না কেউই। কিন্তু কিশোর আইজুলের মৃত্যুতে সীমান্তরক্ষীদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। স্বভাবতই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফের মালদহ রেঞ্জের ডিআইজি অরুণ কুমার এক্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রমরমিয়ে চলছে নকল সস-আচারের কারখানা, হুলস্থূল শিলিগুড়িতে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.