বাবুল হক, মালদহ: স্কুলের মধ্যেই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচকে। এই ঘটনায় অভিযোগের তির স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সাজাহান শেখের বিরুদ্ধে। বৃহস্পতিবার ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের নুরপুর হাইস্কুলেই।
[বাধ্য হয়েই চৌর্যবৃত্তিতে ‘বান্টি-বাবলি’, আসানসোল থেকে গ্রেপ্তার প্রেমিক যুগল]
জানা গিয়েছে, ওই স্কুলেই নবম শ্রেণিতে পড়ে ছাত্রীটি। বৃহস্পতিবার টিফিনের সময় সে স্কুলের ছাদে উঠেছিল। সেখানেই ছিল একাদশ শ্রেণির শাজাহান শেখ। অভিযোগ, ছাত্রীকে একা পেয়ে ছাদেই তাকে ধর্ষণের চেষ্টা করে ওই ছাত্র। কোনওরকমে হাত ছাড়িয়ে পালিয়ে আসে ছাত্রীটি। গোটা ঘটনা বাড়িতে জানালে অভিভাবকরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিষয়টি জানান। তবে গুরুতর অভিযোগ পেয়েও অভিযুক্ত ছাত্র্রের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেননি ওই শিক্ষক। উলটে নির্যাতিতা ছাত্রীর অভিভাবককে বিষয়টি মিটিয়ে নিতে বলেন। তবে সেই মিটমাটের কোনও ব্যবস্থাই তিনি করেননি। এরপরই শনিবার মানিকচক থানায় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মা। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মানিকচক থানার পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর।
একই সঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিস্পৃহতা নিয়েও প্রশ্ন উঠেছে। নিজের স্কুলের ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও তাঁকে কোনওরকম দৃষ্টান্ত মূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমনকী, ছাত্রীর অভিভাবককে পুলিশে যেতেও নিষেধ করেছিলেন। নির্দিষ্ট অভিযোগ পেয়ে এবার সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই জেরা করবে পুলিশ। এদিকে দু’দিন হয়ে গেলেও বিষয়টি প্রায় ধামচাপাই ছিল। থানায় অভিযোগ দায়ের হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোনা যাচ্ছে এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত ছাত্র। তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।
[পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে মরণঝাঁপ যুগলের]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?