বাবুল হক, মালদহ: “ওয়াটার ওয়াটার এভরিহোয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক।” স্যামুয়েল টেলর কোলরিজের এই কবিতার লাইন যেন সাত সমুদ্র পেরিয়ে সত্যি হয়ে বসেছে মানিকচকের গঙ্গাপাড়ের গ্রামগুলিতে। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা। শুধুই জল আর জল। মানিকচকের দিক থেকে ফরাক্কা সেতুর দিকে ধেয়ে যাচ্ছে জলস্রোত। ওপারে ঝাড়খণ্ড। আর এপারে পঞ্চানন্দপুর, বাঙ্গিটোলা, সুলতানটোলা, লস্করিটোলা, উত্তর লক্ষ্মীপুর-সহ অন্তত এক ডজন গ্রাম। ভাঙন নিয়ে এখন আর তেমন সমস্যা না থাকলেও রয়েছে পানীয় জলের হাহাকার।
[‘আমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দাও’, পরিবারের অত্যাচারে কাতর আরজি নাবালিকার]
মালদহের মোথাবাড়ি থানার অন্তর্গত পঞ্চানন্দপুরের বাসিন্দা আবদুল কুদ্দুস বলছিলেন, “গঙ্গার জল তো পান করা যায় না। তবু অনেকেই নদীর জলই পান করছেন। এছাড়া আর উপায় নেই। নদীপাড়ের গ্রামগুলিতে আজও বিশুদ্ধ পানীয় জল পৌঁছয় না।” ভোট আসে, ভোট যায়। ভোটের আগে প্রতিশ্রুতি মেলে। কিন্তু পানীয় জল মেলে না। এবারও যথারীতি মোথাবাড়ি থানা এলাকার একাধিক গ্রামেই ভোটের মুখে আওয়াজ উঠেছে, ‘জল দাও, ভোট নাও’। পানীয় জলের দাবিই পঞ্চায়েত ভোটের মুখে ইস্যু হয়ে দাঁড়িয়েছে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর, পশ্চিমপাড়া ও পূর্বপাড়ায়, বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের চৌধুরিটোলা ও গোঁসাইহাটে, পঞ্চানন্দপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লস্করিটোলা ও সুলতানটোলায় এবং উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে। ভোটের মুখে গ্রামবাসীরা এই ইস্যুতে ক্ষোভে ফুঁসছেন। বেশকিছু বুথে জলের দাবিতে ভোট বয়কটের ডাকও দিয়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের প্রভাতী সরকার পানীয় জলের সমস্যা থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন, “তৃণমূল সরকারে আসার পর থেকেই বরাদ্দ কম পেয়েছি। তাই পানীয় জলের সমস্যা মেটানো সম্ভব হয়নি।”
[ডাইনি অপবাদে আদিবাসী দম্পতিকে ঘরছাড়া, ভোটের আগে সরব বিরোধীরা]
কালিয়াচক-২ নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি দুলাল শেখ বলেন, “অনেক গ্রামেই পাইপ লাইন বসানো হয়নি। আমরা ব্লক প্রশাসনকে বহুবার বলেছি। তা-ও প্রশাসন এই সমস্যা নিয়ে ভাবেনি।” তবে ব্লক তৃণমূল সভাপতি আশাদুল আহমেদ বলেন, “কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কাজ চলছে। পানীয় জলের সমস্যা মেটাতে আমরাই উদ্যোগ নিয়েছি। কংগ্রেসিরা পঞ্চায়েতে ক্ষমতায় থাকলেও এই সমস্যা দূর করতে কোনও রকম প্রকল্প তৈরি করেনি। মানুষ বাধ্য হয়ে ভোট বয়কটের পথে হাঁটছেন।”
সর্বশেষ খবর
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের
-
কৃষকবন্ধু প্রকল্পে বাদ ৩০ লক্ষের নাম! সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে
-
সৎ বাবা-দাদুর লালসার শিকার নাবালিকা! স্কুল শিক্ষিকাদের অভিযোগে গ্রেপ্তার ২
-
মারাঠি না জানলে বাতিল ট্যাক্সিচালকদের লাইসেন্স! ভূমিপুত্রদের জন্য বিরাট ঘোষণা মহারাষ্ট্রের