সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ বিস্তর৷ তা জানানোর জায়গা হিসেব এবার স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী৷ ১১ সদস্যের এই কমিশনের নেতৃত্ব দেবেন বিচারপতি অসীমকুমার রায়৷
[ প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী সম্পর্কে এই তথ্যগুলি জানেন? ]
রাজ্যে বেসরকারি স্বাস্থ্য পরিবেষা নিয়ে দীর্ঘদিন অভাব ছিল সাধারণ মানুষের৷ সাম্প্রতিক অতীতেও একাধিক ঘটনায় শোরগোল পড়েছে৷ অ্যাপোলো, মেডিকার মতো নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসায় গাফিলতির জেরে মৃতের পরিবারের সদস্যরা দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর৷ এ নিয়ে আগেই বিধানসভায় পাশ হয়েছে ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল’৷ সম্প্রতি রাজ্যপালও সে বিলে স্বাক্ষর করেছেন৷ এবার চিকিৎসা নিয়ে যাবতীয় অসন্তোষের অভিযোগ জানাতে কমিশন তৈরি করলেন মুখ্যমন্ত্রী৷ এই কমিশনের সদস্যদের মধ্যে থাকছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, গোপাল কৃষ্ণ ঢালি, মাখনলাল সাহা, অভিজিৎ চৌধুরির মতো খ্যাতনামারা৷ মুখ্যমন্ত্রীর আর্জি, কোনও নির্দিষ্ট কারণে অসন্তোষ থাকতেই পারে৷ কিন্তু তা নিয়ে ভাঙচুর না করে সঠিক জায়গায় অভিযোগ জানানো হোক৷ কমিশন প্রতিটি অভিযোগের তদন্ত করবে৷ তারাই ঠিক করবে কোন ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত৷ সাধারণ মানুষ থানায় অভিযোগ জানাতে পারেন৷ সেখান থেকে তা পাঠিয়ে দেওয়া হবে কমিশনের দপ্তরে৷ জেলা বা ব্লক স্তরে কোথায় কোথায় এ নিয়ে অভিযোগ জানানো যাবে সে বিষয়ে মানুষকে ওয়াকিবহাল করতে টিভিতে সম্প্রচারও করা হবে৷
[ করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত ]
এদিকে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় কি স্বাস্থ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হতে পারে? মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বেসরকারি হাসপাতাল আছে প্রায় ২০০০টি৷ তার মধ্যে মোটে সাত বা আটটির বিরুদ্ধে অভিযোগ আসছে৷ কেউ ব্যবসা গুটিয়ে নেবে বলে ব্ল্যাকমেল করলে সুবিধা মিলবে না বলেও সাফ কথা তাঁর৷ তিনি জানান, যে যে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা শুধরে নিলেই ঝামেলা মিটে যায়৷ এমনিতেই রাজ্যের সিংহভাগ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয় সরকারি হাসপাতালগুলি৷ স্বাস্থ্য পরিষেবা প্রোমোটিং ব্যবসা নয় জানিয়ে বেসরকারি হাসাপাতালগুলিকে তাই আরও মানবিক হতে হবে বলেই এদিন আর্জি জানালেন মুখ্যমন্ত্রী৷
[ আদালতের নির্দেশে এখন একটি আস্ত ট্রেনের মালিক এই কৃষক ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক