সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাট, বাদুড়িয়ার অশান্তি নিয়ে কেন্দ্রকে ঘুর পথে বার্তা মুখ্যমন্ত্রীর। বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন দাঙ্গায় মদত দেওয়া সরকারের কাজ নয়। যাঁরা মানুষে মানুষে দাঙ্গা বাধায় তাঁরা নেতা হতে পারেন না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন অশান্তি পাকানোর চেষ্টা হলে কড়া হাতে দমন করা হবে। বাংলা ভাগাভাগি বিশ্বাস করে না। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দার্জিলিংয়ের জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চেয়েও পাননি।
[উসকানি দিলে চিন্তার বিষয়, বসিরহাট কাণ্ড নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন]
বসিরহাট নিয়ে রাজ্যপালের কথায় বেনজিরভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার কেন্দ্র সরকারের সঙ্গে সংঘাতের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দকুমারে এক অনুষ্ঠানে নাম না করে জানালেন কেন্দ্রের মদতে এই অশান্তি। যা নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, সীমান্ত খুলে দিয়ে বাইরে থেকে লোক এনে পরিকল্পিতভাবে দাঙ্গা বাধানো হয়েছে। যারা দাঙ্গা লাগায় তারা নেতা হতে পারেন না বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির সুরে জানিয়েছেন অশান্তির চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘সব ধর্ম, সব সম্প্রদায় সঙ্গে নিয়ে অশান্তির মোকাবিলা হবে। একতাই শক্তি। মানুষকে নিরাপত্তা দেওয়াই সরকারের কাজ’। মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘ফেক’ নিউজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। তবে রাজ্যের মানুষ তা মানবেন না বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের বন্দুক চালানোর প্রশিক্ষণের ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
[বসিরহাটে ভোজপুরি ছবির দৃশ্য কেন ভাইরাল, মোদিকে তোপ কংগ্রেসের]
রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অসহযোগিতা করছে কেন্দ্র। দার্জিলিংয়ের জন্য পর্যাপ্ত সিআরপিএফ চেয়েও রাজ্য পায়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর বক্তব্য, ঝাড়গ্রাম থেকে বাহিনী তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে। ওখানেও অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি নোট বাতিল এবং জিএসটি নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক