সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন ক্রমশই বাড়ছে গুজবের জেরে গণপিটুনির ঘটনা৷ সচেতনতামূলক প্রচারের পরেও আটকানো যাচ্ছে না অশান্তি৷ রাজ্যের এহেন পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার তারকেশ্বরে মাটি উৎসবের উদ্বোধনে গিয়ে এই ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি-আরএসএসের ইন্ধনে অশান্তির আবহ তৈরি হচ্ছে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর৷
[শহিদ সুদীপ বিশ্বাসের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক দিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস]
ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি, বারবারই এই অভিযোগে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার তারকেশ্বরের মাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেও বিজেপি এবং আরএসএসের সমালোচনায় সরব তিনি৷ সপ্তাহখানেক ধরে গুজবের জেরে গণপিটুনির ঘটনার নেপথ্যে বিজেপি-আরএসএসের যোগসাজশ রয়েছে বলেই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘গেরুয়াবসনের অমর্যাদা করছে অনেকে৷ হাতে ঝান্ডা নিয়ে রাতে রাস্তায় বেরিয়ে পড়ছে৷ গুজব ছড়াচ্ছে৷ আর তাতেই অশান্তি লাগছে৷ হিন্দু, মুসলমানে কোনও ভেদাভেদ নেই৷ সকলের রক্তের রং এক৷ ভাষা এক৷ চাইলেই বিভেদ করতে দেব না৷’’ গুজবের জেরে গণপিটুনির ঘটনা রুখতে সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছে পুলিশ৷ মাটি উৎসবের মঞ্চ থেকে আরও একবার সাধারণ মানুষের উদ্দেশে সচেতনতার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘সন্দেহজনক কাউকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে পুলিশে খবর দিন৷ আইন নিজের হাতে তুলে নেবেন না৷’’
[গুজবের জেরে গণপিটুনি, শিশুচোর সন্দেহে কাঁথিতে নিগৃহীত প্রৌঢ়]
আয়ুষ্মান ভারত-সহ একাধিক ইস্যুতেই এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যবাসীর চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের কোনও প্রয়োজনীয়তা নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি৷ তার পরিবর্তে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ সুবিধার কথা মঞ্চ থেকে তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ সিঙ্গুরের জমি আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে কৃষকদের সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ চলতি বছর তারকেশ্বরে প্রচুর পরিমাণ আলু উৎপাদন হয়েছে৷ কৃষকদের থেকে ১০ লক্ষ মেট্রিক টন আলু রাজ্য সরকার কিনে নেবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ হুগলি জেলার আর্থিক উন্নতিতে পর্যটনের দিকে রাজ্যের তরফে বিশেষ নজর দেওয়া হয়েছে৷ ঢেলে সাজানো হচ্ছে ওই জেলার মন্দির, রাস্তাঘাট৷ রাজা রামমোহন রায়ের জন্মভিটে সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য৷
ছবি: পিন্টু প্রধান
সর্বশেষ খবর
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি
-
বারবার আবেদনেও সাড়া দিচ্ছেন না তৃণমূল নেতারা! ভবন উদ্ধারে এবার আইনি পথের ভাবনা মালিকের
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’