সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে সাম্প্রদায়িক অস্থির পরিবেশ তৈরি করতে কেউ কেউ গুজব ছড়াচ্ছেন৷ তাদের গুজবে যেন কান না দেওয়া হয়৷ পঞ্চায়েত সম্মেলনের শুরুতে এভাবেই রাজ্যের মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দু’দিন ব্যাপী এই সম্মেলনের সূচনায় এদিন মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রী কমিয়ে রাজ্যের সংস্কার করা হয়েছে৷ আগামীদিনে তা আরও করা হবে৷ তবে কারও চাকরি যাবে না বলেও আশ্বস্ত করলেন তিনি৷ এদিন রাজ্যের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বাংলা কাজ করে বেশি৷ কথা বলে কম৷ তাই কারও জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, টাকা দিন৷ কাজ করে দেখাব৷ যদি সিপিএম এত ঋণ না করত তাহলে এত টাকা সুদ গুনতে হত না৷ সম্পদ বাড়ত৷ উন্নয়ন আরও গতি পেত৷”
যত সুন্দরী তত দর, রিচার্জের দোকানেই বিকোচ্ছে মহিলাদের ফোন নম্বর
যে জেলাগুলি ভাল কাজের জন্য পুরস্কৃত হয়েছে তাদের এদিন অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী৷ তবে অন্যদেরও ভাল কাজের জন্য উৎসাহ জোগান৷ এবার গীতাঞ্জলি প্রকল্পে সেরার পুরস্কার পেয়েছে পুরুলিয়া৷ ১০০ দিনের প্রকল্পে ভাল কাজ করেছে কোচবিহার, হুগলি ও নদিয়া৷ মুখ্যমন্ত্রী জানান, হুগলি সবসময় মানুষের পাশে থাকে৷ সিঙ্গুরের জমি ফিরিয়েছে৷ এখন সেখানে চাষবাসও শুরু হয়ে গিয়েছে৷
এদিকে আজ রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে বাজেট অধিবেশন৷ আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতগুলিকে ভাল কাজে উৎসাহ জোগানোর পাশাপাশি সাম্প্রদায়িক অশান্তি নিয়েও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, বহু মানুষ অশান্ত পরিবেশ তৈরি করতে গুজব ছড়াচ্ছে৷ তাতে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার সওয়াল করলেন মুখ্যমন্ত্রী৷
প্রেমিকাকে খুন করে ট্রাঙ্কে পুরে কংক্রিটের বেদি বানাল ‘উন্মাদ’ যুবক
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!