সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখবর নিয়েই উত্তরবঙ্গে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই পাহাড় সফরে যাচ্ছেন তিনি। তার আগেই শ্রম দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
[ স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি, ক্যামেরাবন্দি করল বহিরাগতরা ]
কম মজুরি নিয়ে দীর্ঘদিন ধরে বিক্ষুব্ধ ছিলেন চা বাগানের শ্রমিকরা। অতীতে এই বিক্ষোভ বড় আন্দোলনের রূপ নিয়েছে। হয়েছে ধর্মঘট, বহু বৈঠকেও কোনও সুরাহা হয়নি। তবে মমতা সরকার ক্ষমতায় আসার পরই প্রায পাঁচ থেকে ছয় দফায় মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দফায় দফায় ১২০ টাকা থেকে বাড়িয়ে তা করা হল ১৩২ টাকা ৫০ পয়সা। শেষ আটমাস ধরে অশান্ত ছিল পাহাড়। গুরুং বাহিনীর জুলুমে রীতিমতো বিপাকে পড়েছিলেন চা বাগানের শ্রমিকরা। উপার্জন প্রায় শূন্যে গিয়ে ঠেকেছিল। বন্ধ ছিল চা বাগানের দরজাও। যদিও সরকারের উদ্যোগেই সেই জুলুমবাজি নিয়ন্ত্রণে আসে। খোলে চা বাগান। হাসি ফোটে শ্রমিকদের মুখে। তবে এবার সে হাসি আরও চওড়া করা ব্যবস্থা করল সরকার। এবার মজুরি বাড়িয়ে করা হল ১৫০ টাকা। অর্থাৎ প্রায় ১৭ টাকা ৫০ পয়সা দৈনিক মজুরি বাড়ছে শ্রমিকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেই চা বাগানের শ্রমিকদের দু টাকা কেজি দরে চাল-গম দেওয়ার ব্যবস্থা করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, এই আমলেই বামেদের তুলনায় দ্বিগুণ হয়েছে চা শ্রমিকদের মজুরি।
[ ‘শিক্ষারত্ন’ পুরস্কারের অর্থে স্কুলে বিশুদ্ধ জলের ব্যবস্থা শিক্ষকের ]
পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ আছে শ্রমিকদের। রেশনিং ব্যবস্থা নিয়েও তাঁরা সন্তুষ্ট নন। সেই সমস্যার সমাধানে উত্তরকন্যায় আগামী ১২ ফেব্রুয়ারি একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী ও আধিকারিক, চা বাগান ইউনিয়নের নেতারা এবং চা বাগানের মালিকরা। সকলের উপস্থিতিতেই শ্রমিকদের অসন্তোষ দূর করার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী। বস্তুত উত্তরবঙ্গের নিজস্ব সমস্যা মেটাতেই উত্তরকন্যার জন্ম। যাতে উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যার উপর যথাযথ গুরুত্ব পড়ে, তাই এই ব্যবস্থা করা হয়েছিল। তা যে শুধু ফাঁকা কথা নয়, একাধিকবার তার প্রমাণ মিলেছে। এবারও চা বাগানের শ্রমিকদের সমস্যা মেটাতে উত্তরকন্যাতেই বসছে বৈঠক। পাহাড়ে গুরুংয়ের উপদ্রবের জেরে রুটিরুজিতে টান পড়েছিল সাধারণ মানুষের। সরকারি এই সিদ্ধান্তে আপাপতত সেখানে অকালে বসন্তের হাওয়া।
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের