অর্ণব দাস, বারাকপুর: ভরদুপুরে হাড়হিম করা ঘটনা সোদপুরে! সুলভ শৌচাগারে ঢুকে নাবালিকার শ্লীলতাহানি। সোমবার দুপুরে ভিন রাজ্যের যুবকের, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযুক্ত যুবককে মারধর করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে খড়দহ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাদার সঙ্গে ১৭ বছরের নাবালিকা ফতুল্লাপুর থেকে আসছিলেন। গন্তব্য ছিল ভিনরাজ্য রাজস্থান। সোদপুর স্টেশনের কাছে অসুস্থবোধ করায় তার দাদা ট্রেন থেকে নেমে বোনকে স্নান করাতে নিয়ে যায়। সুলভ শৌচাগারে গিয়ে বোনকে স্নান করায়। তারপর সেই শৌচালয়েই বোনের কাছে নিজের পোশাক দিয়ে স্নান করতে ঢুকেছিল দাদা। আর তখনই শৌচাগারে ঢুকে অভিযুক্ত যুবক হাত চেপে ধরে। দাবি, গোপনাঙ্গে স্পর্শ করে। শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
নাবালিকার চিৎকারে সঙ্গে সঙ্গে শৌচাগার থেকে তার দাদা বেরিয়ে আসে। ছুটে আসে স্থানীয়রা। অভিযুক্তকে ধরে ফেলে মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ভরদুপুরে সোদপুর স্টেশনের মতো জলবহুল এলাকায় শ্লীলতাহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের
-
শিয়ালদহ স্টেশনে নেই পর্যাপ্ত জল, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগে কী যুক্তি রেলের?
-
‘চিনা সরকারই দায়ী’, নেপাল বিপর্যয় থেকে বেঁচে ফিরে বেজিংকে দুষছেন উত্তরপাড়ার পর্যটক
-
রেললাইনের ফিটনেস চেক! দুর্ঘটনা এড়াতে বিরাট উদ্যাগ রেলের, শিয়ালদহে ট্র্যাকের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ মেশিন
-
মহাপ্রলয়ে মৃত ৯০৩, তিন মাস আগে হিমবাহের তথ্য চেয়েছিল নেপাল, চিনের গড়িমসিতেই বিপর্যয়!