রমণী বিশ্বাস, তেহট্ট: তরুণীর গলায় ধারালো অস্ত্র ধরে মোবাইলের পাসওয়ার্ড খুলিয়ে নিল সিঁধেল চোর! মাটির ঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ফোন-সহ সোনার কানের দুল ও বেশ কয়েক হাজার টাকা চুরি করে পালাল সে। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুর এলাকায়। আতঙ্কিত তরুণী।
নদিয়ার বেতাই দক্ষিণজিতপুর এলাকার একটি বাগানের পাশেই বাড়ি রাজু বিশ্বাস নামে এক যুবকের। তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী ঊর্মিলা বাড়িতে একাই থাকেন। তাঁদের বাড়ি মাটির, টিনের চাল। ঊর্মিলার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। তাঁর অভিযোগ, গভীর রাতে ঘরের দেওয়ালের মাটি খুঁড়ে সিঁধ কেটে ঢোকে সিঁধেল চোর। মুখ ঢাকা ছিল বলেই জানিয়েছেন তিনি। অভিযোগ, এর পর কোনও কিছু না পেয়ে শুধু মোবাইল নিয়ে পালিয়ে মিনিট খানেকের মধ্যে পুনরায় ঘরে ঢোকে সে। গলায় ধারালো অস্ত্র ধরে মোবাইলের পাসওয়ার্ড খুলে দিতে বলে। এবং যাওয়ার সময় কানের দুল দুটি নিয়ে যায়।
[আরও পড়ুন: হাই কোর্টে মেলেনি অনুমতি, বাঁকুড়ায় পৌঁছেও বিজয়া সম্মিলনী করতে পারলেন না শুভেন্দু]
তরুণী জানান, ধারালো অস্ত্র গলায় ধরে মোবাইলের পাসওয়ার্ড খুলে দিতে বলেন। চেঁচামেচি করলে মেরে ফেলার হুমকিও দেয়। প্রাণে বাঁচতে কোনওরকমে মোবাইলের পাসওয়ার্ড খুলে দেওয়ার পর সেই মোবাইল-সহ কানে থাকা সোনার দুল খুলে নিয়ে পালায় ওই দুষ্কৃতী। জানা গিয়েছে, ওই মোবাইলের কভারে ছিল বেশ কয়েক হাজার টাকা। মোবাইল-সহ সেই টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ। তরুণী আরও জানান, “স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় বাড়িতে একাই থাকতে হয়। আর সেই সুযোগে সিঁধ কেটে ঘরে ঢোকে চোর। মুখ ঢাকা অবস্থায় এসেছিল বলে চিনতে পারিনি। আতঙ্কে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি।” তদন্ত চলছে। খুব দ্রুত দুষ্কৃতীর খোঁজ পাওয়া যাবে বলেই আশাবাদী তদন্তকারীরা।
[আরও পড়ুন: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড]
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের