Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

ঘরজামাই হওয়াই কাল, শ্বশুরের হাতে খুন যুবক

চাঞ্চল্য হাওড়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৭:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৭:০৮

options
link
ঘরজামাই হওয়াই কাল, শ্বশুরের হাতে খুন যুবক zoom
ছবি: প্রতীকী

নিজস্ব সংবাদদাতা: বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসাবে থাকতেন শেখ নাসিম (৩২)। রবিবার গভীর রাতে তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর বিরুদ্ধে। শুধু খুনই নয়, রীতিমতো পরিকল্পনা করে বস্তায় জামাইয়ের মৃতদেহ ভরে তা লোপাটের চেষ্টাও করে শ্বশুর, শাশুড়ি। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

[ক্লারার মৃত্যুর তদন্তে পাঁচতারা হোটেলে পুলিশ]

পাড়ার লোকেদের রোষ গিয়ে পড়ে হাওড়ার জয়পুর থানার মৈনানে নাসিমার স্ত্রী ফতেমাদের বাড়িতে। বাড়ির দরজা, জানালা ভাঙচুর করেন প্রতিবেশীরা। আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় বাড়ির টালির চালে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বছর দশেক আগে নাসিমের সঙ্গে বিয়ে হয় ফতিমার। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন নাসিম। এই নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল অশান্তি। প্রতিবেশীদের অভিযোগ, নাসিমকে প্রায়ই টাকার জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা। নাসিমের সামান্য রোজগারে খুশি ছিল না তাঁর স্ত্রীও। আরও বেশি টাকা রোজগারের জন্য তাঁকে চাপ দিতে থাকে শ্বশুরবাড়ির লোকেরা। অভিযোগ, প্রায়ই তাঁকে খেতে দেওয়া হত না। নানাভাবে তার উপর অত্যাচার চালাত শ্বশুর ও শাশুড়ি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার রাতে নাসিম ঘুমিয়ে পড়লে তার মুখে বালিশ চেপে ধরে অভিযুক্ত শ্বশুর। পাছে স্বামী চিৎকার করে ওঠেন, তাই সমস্ত দরজা ও জানালা বন্ধ করে দেয় নাসিমের স্ত্রী ও শাশুড়ি। গভীর ঘুমেই শ্বাসরোধ হয়ে লুটিয়ে পড়েন নাসিম। অভিযোগ, রাতেই খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছিল শ্বশুরবাড়ির লোকেরা। এলাকার লোকেরা গভীর রাতে বস্তা করে কিছু নিয়ে যেতে দেখে সন্দেহ করে। রাস্তা আটকে বস্তা খুলতেই মেলে নাসিমের নিথর দেহ। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। আটক করা হয়েছে নাসিমের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে। তাদের জেরা করা হচ্ছে।

[ফুলবাগানে নাবালিকা বধূর রহস্যজনক মৃত্যু, উঠছে নির্যাতনের অভিযোগ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.