শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: দাম্পত্য জীবন সুখের ছিল না৷ পারিবারিক অশান্তির কারণে শেষ পর্যন্ত ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন করে দিল এক যুবক৷ বড়দিনের সকালে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷ ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
বড়দিনে যখন রাজ্যজুড়ে উৎসবের আমেজ, তখন মর্মান্তিক ঘটনা ঘটে গেল শিলিগুড়ির জাবরাভিটা এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, মদে আসক্তি ছিল স্থানীয় যুবক সুমন দাসের৷ স্ত্রী শম্পার সঙ্গে নেশা করা নিয়ে রোজই অশান্তি হত তার৷ মঙ্গলবারও যথারীতি মদ্যপান করেছিল সুমন৷ সাতসকালে ফের স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়৷ অশান্তি চলাকালীন আচমকাই ছুরি নিয়ে শম্পার উপর ঝাঁপিয়ে পড়ে সুমন৷ ওই গৃহবধূর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মহকুমা হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ মারা যান শম্পা দাস৷ এদিকে এই ঘটনার পর অভিযুক্ত সুমন দাসকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা৷ শুরু হয় গণধোলাই৷ শেষপর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এমন মর্মান্তিক ঘটনার পরও বিন্দুমাত্র অনুতপ্ত নয় সুমন৷ ওই যুবকের দাবি, মাস ছয়েক আগে স্ত্রী শম্পার জন্য নাকি তার বাবা মারা গিয়েছেন! তাই শম্পাকেও পৃথিবী থেকে সরিয়ে দিল সে৷
[ইটভাটায় দেওয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, উত্তেজনা নদিয়ার পানিহাটিতে]
সর্বশেষ খবর
-
‘দাদু স্যর’, ২৩ বছর বিনা পারিশ্রমিকে ছবি এঁকে পড়াচ্ছেন, কুর্নিশ সহকর্মীদের
-
দু’মুঠো ভাত জোটাতেও হিমশিম! বাজারে চড়চড়িয়ে বাড়ছে চালের দাম, কারণ জানেন?
-
৩ দিন ধরে নিখোঁজ! অন্ডালে কুয়োয় উদ্ধার যুবকের পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে