Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক

ফেসবুকে গাজিয়াবাদের মনোজের সঙ্গে আলাপ হয়েছিল হাওড়ার এক তরুণীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:৪৩

options
link
প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে ভিনরাজ্যের এক যুবকের আলাপ হয়েছিল হাওড়ার শিবপুরের বাসিন্দা এক তরুণীর। সেই আলাপ থেকে ঘনিষ্ঠতা, প্রেম। প্রেমিককে হোয়াটসঅ্যাপে নিজের কিছু খোলামেলা ছবি পাঠিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, এখন সেই আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুণীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মনোজ কুমার শর্মা নামে ওই যুবক। তরুণীর অভিযোগের ভিত্তিতে গাজিয়াবাদ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। রবিবার হাওড়া আদালতে তোলা হলে, ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

[পড়ানোর অজুহাতে ছাত্রীদের গায়ে হাত বোলানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাত বাড়ালেই বন্ধু। কথার কথা নয়, সোশ্যাল মিডিয়ার দৌলতে এটাই এখন ঘোরতর বাস্তব। ফেসবুকের সাহায্যে ভিনরাজ্য কেন, পৃথিবীর যেকোনও প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব পাতানো যায় সহজেই। তারপর ঘন ঘন চ্যাট, ছবি আদান-প্রদানের মাধ্যমে কখন যে সেই বন্ধুত্ব ঘনিষ্ঠতার রূপ নেয়, তা টের পাননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ অচেনা কোনও ব্যক্তির সঙ্গে আবার প্রেম হয়ে যায় কারও কারও। ঠিক তেমনটাই হয়েছিল হাওড়ার শিবপুরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস আগে ফেসবুকে গাজিয়াবাদের তরুণ মনোজ কুমার শর্মার সঙ্গে আলাপ হয়েছিলে শিবপুরের বাসিন্দা ওই তরুণী। অল্প কিছুদিনের কথাবার্তার পরই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই ঘনিষ্ঠতা থেকে প্রেম। হোয়াটসঅ্যাপেও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ ছিল ওই তরুণীর। নিজের বয়ানে ওই তরুণী জানিয়েছেন, প্রেমিককে নিজের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু, সেই ছবিগুলিতে হাতিয়ার করে এখন তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে অভিযুক্ত মনোজ কুমার শর্মা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুণীর কাছ থেকে পাঁচ লক্ষ দাবি করা হয়েছে বলে অভিযোগ। এরপরই মনোজ কুমার শর্মার বিরুদ্ধে শিবপুর থানার অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গাজিয়াবাদ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে আনার পর, রবিবার মনোজকে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

নীল নেশায় বুঁদ নবীন থেকে প্রবীণ, সুরাহায় এই হাসপাতাল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.