সুব্রত বিশ্বাস: মহিলাদের গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা যুবকের। মঙ্গলবার হিন্দমোটর স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শেষমেশ যুবককে ধরে আরপিএফের হাতে তুলে দেয় যাত্রীরা। এর পর রেল পুলিশের হাতে তাঁকে তুলে দেয় আরপিএফ।
ধৃতের নাম কিষাননন্দন দ্বিবেদী। বিহারের বাসিন্দা হলেও এখন উত্তরপাড়ায় থাকে ওই যুবক। অভিযোগ, দুপুরে হিন্দমোটর স্টেশনে মহিলাদের গা ঘেঁষে ছবি তুলে যাচ্ছিল সে। যার জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। অনেকেই সরে গেলেও শেষমেশ হিন্দমোটরবাসী এক যুবতী প্রতিবাদ করেন। সঙ্গে তাঁর মা-ও ছিলেন। তিনিও রেগে যান।
[আরও পড়ুন: ‘প্রাক্তন প্রেমিক’ হইতে সাবধান! রণজয়কে কি বিঁধলেন সায়ন্তনী? পোস্টে ‘লাভ’ সোহিনীর]
এর পর যুবক সেই ছবি মুছে দেয়। যদিও ততক্ষণে জড়ো হয়ে যান অনেক যাত্রী। মারধর করার পর আরপিএফে এলে তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। বেলুড় রেল পুলিশ যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে।
[আরও পড়ুন: ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা]
সর্বশেষ খবর
-
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র
-
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের
-
লাইভে ‘খুনি’ বলে তোপ, মদনকে ১০ কোটির আইনি নোটিস অভিষেকের
-
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা
-
টালা প্রত্যয়ে সাফাই অভিযানে বদলে গেল কমিটি! পুজোর দায়িত্বে কোন শিল্পী?