মণিশংকর চৌধুরি ও সৌম্য মুখোপাধ্যায়: মায়ের হয়ে ভোট দিয়ে দিলেন ছেলে৷ শুধু একসঙ্গে পরপর দু’টি ভোট দেওয়াই নয়৷ কারচুপি করা ওই ভোটারের আঙুলে কালি লাগানো হয়নি বলেও অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির বলাগড়ের শেরপুর সুবর্ণপ্রভা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের বুথে৷
[ আরও পড়ুন: বুথে ঢুকে চামড়া গুটিয়ে নেওয়ার ‘হুমকি’ লকেটের, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন]
নির্দিষ্ট সময়েই সোমবার রাজ্যে শুরু হয়েছে পঞ্চম দফার নির্বাচন৷ ভোটাভুটি চলছে রাজ্যের সাতটি লোকসভা আসনে৷ বারাকপুর, হাওড়া, হুগলির একাধিক বুথে মিলেছে বিক্ষিপ্ত অশান্তির খবর৷ তবে মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে ভোটাভুটি৷ হুগলির বলাগড়ের শেরপুর সুবর্ণপ্রভা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে যদিও সকাল থেকে বেশ শান্তিপূর্ণভাবে চলছিল ভোটগ্রহণ৷ কিন্তু আচমকাই দেখা যায়, মণীন্দ্র সেন নামে একজন ভোটার তাঁর বৃদ্ধা মাকে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকেন৷ অভিযোগ, মা রেণুকা সেনের হয়ে ভোটও তিনি নিজেই দিয়ে দেন৷ তাতে বাধা দেননি নির্বাচনী আধিকারিকরা৷ ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর দেখা যায়, মণীন্দ্র সেনের দু’টি হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে টিপ ছাপ দেওয়ার জন্য নীল কালি লাগানো হয়েছে৷ তবে ভোট দিয়ে যে তিনি বেরোলেন সে কারণে আঙুলে কোনও কালি দেওয়া হয়নি৷ কেন আঙুলে কালি লাগানো ছাড়াই ভোট দিলেন মণীন্দ্র? সাংবাদিকদের এ প্রশ্নে যদিও এতটুকুও বিব্রত হলেন না ওই ভোটার৷ পরিবর্তে ভোটার মণীন্দ্র সেনের দাবি, ভোট দেওয়া তাঁর দায়িত্ব৷ তিনি সেই দায়িত্ব পালন করেছেন৷
[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে]
তবে আঙুলে কালি লাগানোর দায়িত্ব নির্বাচনী আধিকারিকদের৷ তিনি অবশ্য ঢোঁক গিলে বললেন, ভোটারের আঙুলে কালি দিতে ভুলে গিয়েছেন৷ অর্থাৎ তাঁর কথাবার্তায় এটাই স্পষ্ট যে ভোটাধিকার গোটা ঘটনার জন্য দায়ী৷ ভোটারের আঙুলে কালি না লাগানোর ঘটনা যে অনুচিত, তা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন প্রিসাইডিং অফিসারও৷ তবে একজন ভোটার কীভাবে নিজের এবং তাঁর মায়ের হয়ে কীভাবে ভোট দিতে পারেন? এই প্রশ্নের উত্তরে প্রিসাইডিং আধিকারিকের দাবি, এজেন্টদের মতামত নিয়েই নাকি এমন কাণ্ড ঘটেছে৷ ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর নির্বাচনী আধিকারিক নাকি এজেন্টদের সিদ্ধান্তই চূড়ান্ত? এই ঘটনার পর উঠছে সেই প্রশ্নও৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে