দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিবাহিতা প্রেমিকার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার প্রেমিকের। গ্রামবাসীদের বক্তব্য গ্রামেরই এক গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তার বাড়িতেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুরে। এই ঘটনায় বুধবার খানাকুল থানার পুলিশ মৃতের দাদার অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে।
[RAW-এর অধিকর্তা সেজে বিয়ে, বরানগর থেকে গ্রেপ্তার প্রতারক]
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অচিন্ত্য মাইতি (২০)। অচিন্ত্য হারমোনিয়াম সারাইয়ের কাজ করতেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বছর খানেক হল গ্রামেরই এক গৃহবধূর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই গৃহবধূর স্বামী ব্যবসা করেন। তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন। তাঁর স্ত্রী শাশুড়ি সঙ্গে শ্বশুরবাড়িতেই থাকত। মঙ্গলবার সন্ধ্যায় শাশুড়ি নিজের কাজে বাইরে গেলে অচিন্ত্য ওই গৃহবধূর বাড়িতে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শাশুড়ি বাড়ি ফিরে আসেন। জানাজানি হওয়ার ভয়ে অচিন্ত্য দোতলার ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মৃতের দাদা সুদীপ্ত মাইতির অভিযোগ, তাঁর ভাই লজ্জায় বা ভয়ে গলায় দড়ি দিতে পারে না। গৃহবধূর পরিবারের লোকেরাই তাঁকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনায় রাতেই সুদীপ্ত খানাকুল থানায় গৃহবধূ ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর পুলিশ ওই গৃহবধূকে গ্রেপ্তার করে। পুলিশ অবশ্য জানায়, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
[গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা, রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ মেয়র পারিষদের]
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা
-
স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে স্বাস্থ্যদপ্তরের টিম, দ্রুত রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর
-
জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি?
-
ট্রাম্পকেই ‘লালকার্ড’ ফুটবল বিশ্বের, তদন্তের মুখে ফিফার সর্বময় কর্তা