কল্যাণ চন্দ, বহরমপুর: রাজ্যে ফের পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ট্রাক ও সাইকেলের সংঘর্ষে নিহত হলেন সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার দাদপুর আমনবাগান এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। এর পরেই ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
[আরও পড়ুন: ১৮ বছরেই ইউটিউব দেখে বোমা তৈরিতে দক্ষ! জয়নগরে ধৃত তরুণের বয়ানে তাজ্জব পুলিশ]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আশেম শেখ। বয়স আনুমানিক ৬০। রাস্তা পার করার সময় উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকটি ধাক্কা মারে তাঁকে। রক্তাক্ত অবস্থায় আশেমকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা।
বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ঠিক মতোন ডিউটি করেন না। ডিউটিরত অবস্থায় অন্য জায়গায় বসে মোবাইলে ব্যস্ত থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। বিক্ষোভের জেরে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।
[আরও পড়ুন: ‘১০ কোটি মানুষকে অপমান’! হরভজনদের সেলিব্রেশনে তীব্র বিতর্ক, তোপের মুখে ভারতীয় দল]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?