জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মাছ ধরার নেশাই হল কাল! নিম্নচাপের টানা বৃষ্টিতে ছেলের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবার। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার ঘটনা।
মৃত জগন্নাথ মণ্ডল, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়ার বাসিন্দা। তাঁর ছেলে দেবাশিস মণ্ডল। জগন্নাথ ও দেবাশিসের মাছ ধরার নেশা। দেবাশিস কলকাতার একটি সংস্থায় কাজ করেন। বুধবার ভোরে দেবাশিস মাছ ধরতে গিয়েছিলেন কালোপুর বিভূতিভূষণ হল্ট সংলগ্ন এলাকায়। সকালে জগন্নাথবাবু ছেলের কাছে যান মাছ ধরতে। কয়েকটি মাছও ধরেন তাঁরা।
গৃহবধূ ডলি মণ্ডল বলেন,”বাড়ি ফিরবেন বলে স্বামী দেবাশিস শৌচালয়ে গিয়েছিলেন। শ্বশুরমশাই জগন্নাথ মাছ ধরা ছিপ জল থেকে তুলতে গিয়েছিলেন। এমন সময় ছিপের মাথায় থাকা বড়শি উপরের ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের গায়ে লেগে যায়। ছিটকে পড়েন শ্বশুরমশাই। বিকট শব্দ শুনে ছুটে আসেন দেবাশিস। তাঁর বাবাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
সর্বশেষ খবর
-
পোস্তায় সোয়া কোটি টাকা ডাকাতির পিছনে রাজস্থানের ডাকাত, গ্রেপ্তার ‘টিপার’ হাওলা চক্রের সদস্য
-
বৈভব-যশস্বীদের ‘শায়েস্তা’ করা হোক! বিসিসিআই-আইসিসিকে আর্জি ভারতের প্রাক্তন ক্রিকেটারেরই
-
অন্নপূর্ণার টাকা পেয়ে স্কুলের আবর্জনা সাফাই, শ্রমদান করে খুশি পুরুলিয়ার দম্পতি
-
বিধানসভা গ্রন্থাগারের রবীন্দ্রনাথের ১৯টি বই দ্রুত ফেরত না দিলে ব্যবস্থা, মমতাকে হুঁশিয়ারি মন্ত্রীর
-
বাদ ত্রিদিব-সুধাংশুরা, বইমেলার নতুন কমিটি গড়ল রাজ্য সরকার