সুবীর দাস, কল্যাণী: বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা কল্যাণীর হরিণঘাটায়। ১০ চাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃ্ত্যু বিস্কুট ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া পুলিশ ফাঁড়ির অধীনস্থ নিমতলা চৌমাথা মোড়ে। গাড়ির ধাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার। বয়স ৩৩ বছর। তিনি গোপালনগর থানার নহাটা শেরপুর এলাকার বাসিন্দা। বিস্কুটের ব্যবসায়ী ছিলেন তিনি। অন্যদিনের মতোই বৃহস্পতিবার কাজে বেরন। নিমতলা চৌমাথা মোড়ে এক দোকানে বিস্কুট ডেলিভারি পরে অন্য একটি দোকানে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি দশ চাকার লরি এসে ধাক্কা মারে তাঁকে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। লরির চাকায় পিষ্ট হন ব্যক্তি। ঘটনা দেখে ছুটে আছেন স্থানীয়রা। খবর দেওয়া হয় হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন।
ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে চালক ও খালাসি পলাতক। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দীপঙ্করের মৃত্যুর খবর পেয়ে আকাশ ভেঙে পড়েছে তাঁর পরিবারের মাথায়। শোকের ছায়া এলাকায়।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর