Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Lakshmir Bhandar

লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কাউন্সিলরের আত্মীয়! ৫০০০ দিয়ে মুখ বন্ধের চেষ্টা, থানায় মহিলা

উর্মিলা দেবী রিষড়া পুরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৃণমূল জামানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পর আবেদন করেন তিনি। সব নথিপত্র জমা দেওয়ার পরও তাঁর অ্যাকাউন্টে টাকা আসত না।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:৩৩

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:৩৩

options
link
লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কাউন্সিলরের আত্মীয়! ৫০০০ দিয়ে মুখ বন্ধের চেষ্টা, থানায় মহিলা zoom
শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। নিজস্ব চিত্র।
Advertisement

মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের পর হুগলির রিষড়া। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান নেওয়ার অভিযোগ কাউন্সিলরের আত্মীয়ের বিরুদ্ধে। বিজয় সাউ নামে এক যুবক টাকা পেতেন বলে অভিযোগ। যাঁর টাকা তিনি পেতেন বলে অভিযোগ বিষড়ার বাসিন্দা সেই উর্মিলাদেবীর অভিযোগ, তিনি অনেকবার সমাধানের কথা বললেও কোনও কাজ হয়নি। উলটে ৫ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথা বলা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা।

উর্মিলা দেবী রিষড়া পুরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৃণমূল জামানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পর আবেদন করেন তিনি। সব নথিপত্র জমা দেওয়ার পরও তাঁর অ্যাকাউন্টে টাকা আসত না। স্থানীয় কাউন্সিলর পার্থসারথী গুপ্তার কাছে গেলেও কোনও সমাধান মেলেনি বলে অভিযোগ। মহকুমা শাসকের অফিসে গেলেও তাঁকে কাউন্সিলরের সঙ্গেই যোগাযোগ করতে বলা হয় বলে জানিয়েছেন তিনি।

Advertisement

উর্মিলাদেবী লিখিত অভিযোগে জানিয়েছেন, ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে বিজয় সাউ নামে এক যুবকের একাউন্টে। তিনি আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের ফরমে তাঁর নাম থাকলেও অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে বিজয় সাউরের। এই বিষয়ে বলতে গেলে তাঁকে ৫ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। লিখিত অভিযোগ দায়ের করেছেন উর্মিলাদেবী। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.