Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

এটিএম থেকে বেরোল ২০০০ টাকার পোড়া নোট, রাজ্যে বিভ্রান্তি

পোড়া নোট নিয়ে ব্যাঙ্কের শাখায় যোগাযোগ গ্রাহকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:৫৯

options
link
এটিএম থেকে বেরোল ২০০০ টাকার পোড়া নোট, রাজ্যে বিভ্রান্তি zoom

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বাজারে আত্মপ্রকাশের পর কম হইচই হয়নি। কখনও রং নিয়ে বিতর্ক, কখনও জালের অভিযোগ। ২০০০ টাকার নোট নিয়ে বিতর্ক এবার বোলপুরে। বিড়ম্বনায় পড়লেন ইলামবাজারের এক ব্যক্তি। অভিযোগ, এটিএম থেকে তিনি যে ২০০০ টাকার নোট তোলেন তার কিছুটা অংশ পোড়া ছিল।

[প্রবীণ ও প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে পরিষেবা দিন, ব্যাঙ্কগুলিকে নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার সকালে ইলামবাজার এলাকায় স্টেট ব্যাঙ্কের একটি এটিএম থেকে কয়েক হাজার টাকা তোলেন ওই ব্যক্তি। নোটের গোছা নিয়ে এটিএম থেকে বেরোনোর পর বুঝতে পারেন কোথাও গণ্ডগোল রয়েছে। টাকার বান্ডিলের মধ্যে দেখা যায় একটি নোটের কিছুটা জায়গা পোড়া। দু হাজার ওই নোটটির যেখানে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে সেখানে কালো অংশ। জাতির জনকের থুতনির ঠিক নিচে বেশ কিছুটা জায়গা পোড়া দাগ দেখতে পাওয়া যায়। পুড়ে যাওয়ার অংশের কিছুটা ছিদ্র হয়ে গিয়েছিল। ওই ব্যক্তির পোড়া নোটের বিনিময়ে কিছু কিনতে চাইলেও কোনও ব্যবসায়ী তা নিতে চাননি। এই নিয়ে আরবিআই-এর কর্মচারী সমিতি ওই গ্রাহককে বেশ কিছু পরামর্শ দেয়। তাঁকে স্থানীয় এসবিআই ব্রাঞ্চ এবং আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে বেলার দিকে ওই ব্যক্তি স্থানীয় স্টেট ব্যাঙ্কের একটি শাখায় সঙ্গে যোগাযোগ করেন। ওই নোট তাঁকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

[মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদ, এবার কাঁচরাপাড়ায় রেল অবরোধ]

তবে কীভাবে এটিএম থেকে পোড়া নোট বের হল তা নিয়ে গ্রাহকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। বেড়েছে বিভ্রান্তি। ব্যাঙ্কের আধিকারিকরাও জানিয়েছেন ঘটনাটি চমকপ্রদ। তবে বিশেষজ্ঞদের ধারণা এটিএমে টাকা জমা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। টাকা ঢোকানোর আগে তা ঠিকমতো পরীক্ষা করা হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.