অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মেয়রের ছবি ব্যবহার করে কাউন্সিলরদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এর পরই হোয়াটসঅ্যাপ থেকে মেয়রের ছবি বদলে দেন ওই অভিযুক্ত।
গৌতম দেব জানতে পারেন, হোয়াটসঅ্যাপে তাঁর ছবি ব্যবহার করে অনৈতিক কাজ করা হচ্ছে। কাউন্সিলরদের কাছ থেকে বিশেষ প্রয়োজনের নাম করে টাকা চাওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করেন। এর পরই ওই ফোন নম্বর থেকে মেয়রের ছবি সরিয়ে দেওয়া হয়।
[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]
জানা গিয়েছে, শিলিগুড়ির পাঁচজন বোরো চেয়ারম্যানের নামেও এভাবে মেসেজ করে টাকা চাওয়া হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তর খোঁজ মেলেনি।
[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির]
সর্বশেষ খবর
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের