ব্রতীন দাস: ভাতের থালা থেকে টেনে তুলে মেয়েকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হল বাবা৷ সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জাদুভিটা এলাকায়৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে সোমা হাঁসদার(১২) মৃতদেহ৷ ঘরেই ঝুলন্ত অবস্থায় মিলেছে সোমার বাবা শুকরা হাঁসদার মৃতদেহ৷
গ্রাম পঞ্চায়েতের হাত ধরে বিশ্বসেরার তকমা বাংলার মুকুটে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুকরা হাঁসদার মানসিক অবস্থা ঠিক ছিল না৷ প্রায়শই বাড়িতে উৎপাত করত সে৷ সোমবার সকালেই একবার শুকরা হামলা করেছিল নিজের স্ত্রীর উপর৷ প্রাণভয়ে পড়শির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি৷ ভেবেছিলেন ছেলে ও মেয়ে ফিরলে তারপর ঘরে ফিরবেন৷ কিন্তু মায়ের অজান্তেই স্কুল থেকে আগে বাড়ি ফিরে আসে পঞ্চম শ্রেণির ছাত্রী সোমা৷ রান্নাঘরে গিয়ে খাবার জন্য ভাত নিয়ে ছিল সে৷ ভাতের থালা থেকে টেনে তুলেই তাকে কোদাল দিয়ে কোপাতে থাকে শুকরা৷ মেয়েকে কুপিয়ে খুন করার পর ঘরে গিয়ে স্ত্রীর কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে নিজেও আত্মহত্যা করে৷
রাজ্যের নয়া উদ্যোগে এবার পর্যটকদের রাত কাটবে টাইগার হিলেই
ঘটনাটি সবার প্রথমে দেখতে পায় সোমার বড় ভাই৷ বাবা ও বোনের মৃতদেহ দেখে চিৎকার করে ওঠে সে৷ তার চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এদিকে সোমবারই শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হয় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ৷ মৃতের নাম অঙ্কিতা ঘোষ (১৭)৷
সর্বশেষ খবর
-
ব্রাজিল-আর্জেন্টিনার পালটা আইএস-আল কায়দা পতাকা! বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে জঙ্গি-প্রেম?
-
৪০ ডিগ্রিতেই নাজেহাল ইউরোপ! ভারত সহ্য করতে পারলেও গরমে কেন মৃত্যুমিছিল ফ্রান্স-স্পেনে?
-
‘মরক্কো বিশ্বজয়ের দাবিদার’, ছাত্র হাকিমিদের দাপুটে ফুটবলে গর্বিত গুরু করিম বেঞ্চারিফা
-
দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি! নাগালে পেয়েই তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’, জুটল গণধোলাই
-
খুনের চেষ্টা-সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র