দেবব্রত মণ্ডল, ক্যানিং: মালদহ, বজবজের পর এবার ভাঙড়ে চলল গুলি। জখম রাস্তার ধারে বাইকে বসে থাকা এক যুবক। সোমবার ভরসন্ধে ভাঙড় এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রের দাবি, ত্রিকোণ সম্পর্কের জেরেই এই ঘটনা।
জখম যুবকের নাম জাহির মোল্লা। বাড়ি জীবনতলা থানা এলাকায়। তবে বর্তমানে ভোজেরহাটের ভাঁটিপোতা এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন জাহির। এদিন সন্ধেবেলা রাস্তার ধারে বাইকে বসে থাকাকালীন গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন সেবাসদনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়। গুলি চালানোর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সূত্রের দাবি, ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই এই হামলা। তবে পুলিশের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের একাধিক এলাকায় প্রকাশ্যে গুলি চলেছে। মালদহে পরপর দুটি এলাকায় গুলি চলার ঘটনা ঘটে। ইংরেজবাজার, কালিয়াচকে টার্গেট হয়েছিলেন তৃণমূল নেতারা। এর পর একই ঘটনা ঘটে বজবজের নোদাখালি এলাকায়। রাস্তার মাঝে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ। তবে এদিন ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
পুজোর মুখে দুঃসংবাদ, কাছের মানুষকে হারালেন পরিচালক ইন্দ্রদীপ
-
বিতর্কের মধ্যে জ্ঞানেশের উত্তরপ্রদেশ সফর স্থগিত, ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভে কংগ্রেস
-
মাটি খুঁড়ে উদ্ধার মন্দিরের প্রণামীর লক্ষ লক্ষ টাকা উদ্ধার! পূর্বস্থলীতে গ্রেপ্তার ৪
-
গম্ভীরের ‘প্রিয়পাত্র’ তকমা ঘুচিয়ে লক্ষ্য বিশ্বকাপ! তারকা ক্রিকেটারের শপথ, ‘দশগুণ বেশি পরিশ্রম করব’
-
মাকে না জানিয়ে এশিয়াডে! ব্রোঞ্জ জিতেই সুসংবাদ দিলেন সীমা, পদক তালিকায় ভারত কোথায়?