রঞ্জন মহাপাত্র, কাঁথি: পারিবারিক অশান্তির জের৷ স্ত্রী এবং দুই কন্যাসন্তানের উপর অ্যাসিড হামলা এক ব্যক্তির৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেঁজুরিতে৷ স্বামীর ছোঁড়া অ্যাসিডে শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে ওই মহিলার৷ দুই শিশুকন্যা-সহ ওই মহিলা তমলুক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত৷
[প্রতিবন্ধীকে গণধর্ষণ হুগলিতে, ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর জানল পুলিশ]
বেশ কয়েক বছর আগে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার বাসিন্দা বিদ্যাসাগর মান্নার সঙ্গে বিয়ে হয় মান্টির৷ অভিযোগ, বিয়ের পর থেকেই অশান্তি চলত৷ বিদ্যাসাগর প্রায়ই তার স্ত্রীর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করত বলেও অভিযোগ৷ দম্পতির দু’টি কন্যাসন্তানও রয়েছে৷ মহিলার আরও অভিযোগ, কন্যাসন্তান হওয়ার পর থেকে অত্যাচার আরও বাড়তে থাকে৷ অত্যাচার সহ্য করতে না পেরে বাপেরবাড়ি চলে আসেন ওই মহিলা৷ দিনকয়েক আগে শ্বশুরবাড়ি আসে বিদ্যাসাগর৷ তার একটাই ইচ্ছা স্ত্রী ও কন্যাসন্তানকে নিজের বাড়িতে ফেরত নিয়ে যাওয়া৷ কিন্তু তাতে রাজি হননি ওই গৃহবধূ৷ এ নিয়েই অশান্তি চলছিল দু’জনের৷ শুক্রবার সন্ধেয় বাপেরবাড়িতে দুই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে টিভি দেখছিলেন ওই গৃহবধূ৷ সেই সময় বিদ্যাসাগর তার বাড়িতে আসে৷ দু’জনের সঙ্গে ঝগড়া শুরু হয়৷ অভিযোগ, ঝগড়াঝাটি চলাকালীন স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে বিদ্যাসাগর৷ মাকে ছটফট করতে দেখে কাছে এগিয়ে আসে দুই শিশুকন্যা৷ অ্যাসিডে ঝলসে গিয়েছে তাদের শরীরও৷ মহিলা এবং তাঁর সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজনেরা জড়ো হয়ে যান৷ চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পৌঁছয় প্রতিবেশীরা৷ ইতিমধ্যে পরিস্থিতি বেগতিক দেখে ওই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত বিদ্যাসাগর৷ স্থানীয়দের উদ্যোগে দুই শিশু-সহ ওই মহিলাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মহিলার শরীরে প্রায় ৭০ শতাংশ অ্যাসিডে ঝলসে গিয়েছে৷ হাসপাতালের বেডে শুয়েই আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিশু-সহ মহিলা৷
[হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ হাতির, তদন্তে বনদপ্তর]
এই ঘটনায় খেঁজুরি থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার বাপেরবাড়ির লোকজন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজখবর শুরু করেছে৷ তবে এখনও অধরা অভিযুক্ত৷
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?