Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কাটমানি

কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, উত্তপ্ত বালুরঘাট

বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন ১৫ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৯, ১১:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৯, ১১:০৮

options
link
কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, উত্তপ্ত বালুরঘাট zoom
Advertisement

রাজা দাস, বালুরঘাট: এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট পুরসভার এক বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে। জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির থেকে ঘুষ নিয়েছিলেন ওই মহিলা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ১৫ জন বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

[আরও পড়ুন: সিসিটিভি ফুটেজেই ফাঁস কারসাজি, ক্রেতা সেজে সোনার দোকানে চুরি করতে গিয়ে ধৃত মহিলা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমানে কাটমানি প্রসঙ্গে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কাটমানি নেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে একাধিক নেতার। এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর নীতা হাঁসদার বিরুদ্ধে। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বছর খানেক আগে এলাকার একাধিক বাসিন্দাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিলেন নীতাদেবী। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘর না পেয়ে ২৩ জুন থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপর রবিবার সকালে বেশ কয়েকজন ফের বালুরঘাট থানায় যান নীতা দেবীর বিরুদ্ধে অভিযোগ জানাতে। তাঁরা জানান, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তিদের থেকে মোটা টাকা নিয়েছিলেন ওই কাউন্সিলর। পুলিশ সূত্রের খবর, দুদিনে মোট ১৫ জন নীতাদেবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর থেকেই নিখোঁজ অভিযুক্ত বিদায়ী কাউন্সিলর।

জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ির ঘর ও পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কারও থেকে ৩৫ হাজার আবার কারও থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন নীতা হাঁসদা। চাকরি তো দূর অস্ত, বছর দুয়েক আগে টাকা দিলেও আজও সেই টাকাও ফেরত পাননি তাঁরা। অভিযোগ, টাকা ফেরত চাইতে গিয়ে কার্যত হুমকির মুখে পড়তে হয়েছে তাঁদের। তাঁরা জানান, মুখ্যমন্ত্রী কাটমানি নিয়ে সরব হয়েছেন, আর তাতেই আশার আলো দেখেছি। সেই কারণেই অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি। 

[আরও পড়ুন: গোটা দেশের তুলনায় বেকারত্ব অনেকটা কম বাংলায়! বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.