Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Kharagpur IIT

মাঝরাতে খড়গপুর IIT-তে ভয়াবহ আগুন, পুড়ে খাক কমন রুম

শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৩, ০৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৩, ০৯:৩৪

options
link
মাঝরাতে খড়গপুর IIT-তে ভয়াবহ আগুন, পুড়ে খাক কমন রুম zoom
Advertisement

অংশুপ্রতিম পাল, খড়গপুর: মাঝরাতে খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে খাক এলবিএস হলের কমন রুমের প্রচুর জিনিসপত্র। আগুন এতটাই ভয়াবহ ছিল যে খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঘড়ির কাঁটায় তখন প্রায় তিনটে। গভীর ঘুমে আচ্ছন্ন খড়গপুর আইআইটি ক্য়াম্পাস। আচমকাই লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন ধরে যায়। সেখানে ছাত্রদের বেডিং-সহ একাধিক সামগ্রী রাখা ছিল। আগুনে পুড়ে খাক হয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পেশাদার শিল্পী নয়, গ্রামের ‘বউদি’কে জেতাতে রং-তুলি হাতে দেওয়াল আঁকছে দুই তরুণী]

আগুন ছড়িয়ে পড়তেই খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কমনরুমের ভিতরে থাকা জিনিসপত্র ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে। কিন্তু তারপরেও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে খড়গপুর আইআইটির হেলিপ্যাড চত্বরে আগুন লেগেছিল। সেই সময় ক্যাম্পাসের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। তবে বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছি। 

[আরও পড়ুন: বাসন্তীতে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে খুন যুব তৃণমূল কর্মী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.