টিটুন মল্লিক, বাঁকুড়া: আমাজনের পর এবার আগুনের গ্রাসে এ রাজ্যের অরণ্য শুশুনিয়া। মঙ্গলবার সন্ধে থেকেই এই পাহাড়ের জঙ্গলে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১ টি ইঞ্জিন। কিন্তু আগুন নেভাতে ব্যর্থ হয় দমকলও। আতঙ্কে গ্রামবাসীরা।
লকডাউনে স্বাভাবিকভাবেই সবাই ঘরে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে আচমকা কয়েকজনের নজরে পড়ে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে আগুন। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা অরণ্য। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১ টি ইঞ্জিন।

কিন্তু প্রতিকূলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও না নিভিয়েই ফিরে যায় ইঞ্জিনটি। স্থানীয় সূত্রে খবর, এরপর রাতের দিকে ফের দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পুড়ে ছাই যায় একের পর এক গাছ। আশঙ্কা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রাণহানী হয়েছে বহু শিয়াল, অজগর, খরগোশ জাতীয় প্রাণীর।
[আরও পড়ুন: ‘রাজ্যে লকডাউন ঢিলেঢালা, গুরুত্ব দিচ্ছে না সরকার’, অভিযোগ দিলীপ ঘোষের]

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ ইচ্ছাকৃত আগুন ধরিয়েছে জঙ্গলের শুকনো পাতায়। সেই থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুরু হয়েছে তদন্তও। তবে এবিষয়ে এখনও বনদপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। জঙ্গলের আগুন যে কোনও মুহূর্তে তাঁদের বাসস্থানকে গ্রাস করতে পারে, এই আশঙ্কা তাঁদের।
[আরও পড়ুন: পিঁয়াজ, মিষ্টিকে ‘ঢাল’ বানিয়ে মহানগরের রাস্তায় বাইক আরোহীরা, ধরছেন ‘নাকা’র পুলিশ]
সর্বশেষ খবর
-
পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
-
আরও এক রাজ্যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি
-
সরল সেন্সরের কাঁচি! চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’
-
‘বাংলা থেকে কোনও সম্মান পাইনি’, এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতেও আক্ষেপ দমদমের অঙ্কিতার
-
নন্দীগ্রামে পা ভাঙেনি মমতার, ‘প্রমাণ’ দিলেন শুভেন্দু, উপনির্বাচনের পরেই ‘অ্যাকশন’