রঞ্জন মহাপাত্র, কাঁথি: তাজপুরের সমুদ্র সৈকতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে তাজপুরের হোটেল। আতঙ্কে হুড়োহুড়ি পর্যটকদের।
দুপুরে আচমকাই সমুদ্রসৈকত লাগোয়া একটি হোটেলে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শোনা যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। মাত্র কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
[আরও পড়ুন: রেশন নিয়ে অভিযোগ, ধূপগুড়িতে প্রচারে যাওয়া মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে ঘেরাও স্থানীয়দের]
অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। হুড়োহুড়ি ফেলে দেন তাঁরা। ওই হোটেলের আশপাশে থাকা ৩টি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘মনে হচ্ছে CBI-এর আগে CID নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে’, গোথা স্কুল মামলায় প্রশংসা হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গেছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী যুবক
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর
-
অতিরিক্ত ফোন ব্যবহারে সর্বনাশ! ৩ লাখি অস্ত্রোপচারের মাশুল গুনলেন প্রাপ্তবয়স্ক ছবির ‘নায়িকা’