Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Fire

উৎসবের মরশুমে দর্জির দোকানে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার পোশাক

কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৩, ১২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৩, ১২:১৩

options
link
উৎসবের মরশুমে দর্জির দোকানে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার পোশাক zoom

দেব গোস্বামী, বোলপুর: ষষ্ঠীতে অঘটন। বোলপুরের মধ্যবর্তী বাজার এলাকায় পুড়ে ছাই দর্জির দোকান। ভস্মীভূত প্রায় কয়েক লক্ষ টাকার পোশাক।

শুক্রবার সকালে আচমকাই স্থানীয়রা দেখতে পান ওই দোকান ঘরটিতে আগুন জ্বলছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে ছাই দোকানপাট। পোশাকও ভস্মীভূত। দোকানে প্রায় কয়েক লাখ টাকারও বেশি জিনিসপত্র ছিল বলেই দাবি দোকান মালিকের। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: খারিজ আর্জি, সমবায় দুর্নীতি মামলায় হাই কোর্টে ধাক্কা শুভেন্দুর]

দোকান মালিক রাজি আহমেদ বলেন, “পুজোর জন্যই প্রচুর জামা কাপড় বানানোর অর্ডার নেওয়া হয়েছিল। ডেলিভারি দেওয়ার আগেই অঘটন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পোশাক।” এই ঘটনায় ইতিমধ্যেই বোলপুর থানার অভিযোগ দায়ের করেছে দোকান কর্তৃপক্ষ। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। 
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ষষ্ঠীর ভোরে অঘটন, সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.