তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি বাজারে (Panitanki) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ১১টি দোকান। তার মধ্যে রয়েছে কাপড়, মুদিখানা, ইলেকট্রনিক্সের দোকান। শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা। মুর্হূতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভারত-নেপাল সীমান্ত (Nepal-India Border) লাগোয়া অঞ্চল শিলিগুড়ির পানিট্যাঙ্কি। এশিয়ান আর্ন্তজাতিক সড়কের পাশের এই অঞ্চলে শনিবার ভোরবেলায় আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা বাজারে ধোঁয়া বেরতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন।
[আরও পড়ুন : কংগ্রেসকে ‘বেইমান’ অ্যাখ্যা, পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী দিতে অনড় ফরওয়ার্ড ব্লক]
প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমপক্ষে ১১টি দোকান। তার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
[আরও পড়ুন : কেশপুরে দেবের রোড শো শুরুর আগেই হাতাহাতি, কীভাবে সামলালেন তারকা প্রার্থী?]
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের