Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

উন্নয়নের নামে তোলাবাজি চলছে, ভোট প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ সেলিমের

রাজ্যে বিজেপি ও তৃণমূল সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:০২

options
link
উন্নয়নের নামে তোলাবাজি চলছে,  ভোট প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ সেলিমের zoom

অরূপ বসাক, মালবাজার: ‘ চা বাগানের মানুষের কোনও উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে তোলাবাজি চলছে। চলছে দাদাগিরি।বলছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।’ বৃহস্পতিবার মালবাজারের চালসা এলাকার এক জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। বক্তব্যের শুরুতেই শাসক তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন এই পলিটব্যুরো সদস্য। তিনি বলেন, ‘তৃণমূল ও বিজেপি মিলে রাজ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছে। জনগণকে ভয় দেখিয়ে শাসন করা হচ্ছে। তৃণমূলের গুন্ডারা পঞ্চায়েত দখল করে লুটপাটের চক্রান্ত করছে। কিন্তু জনগণ তা করতে দেবে না। সকলকেই মিলিত ভাবে এর প্রতিরোধ করতে হবে।’

[বহিরাগত ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিক মহিলারা, দিলীপের পথে হেঁটে বেলাগাম বাবুল ]

বৃহস্পতিবার চালসাতে দলীয় জনসভায় যোগ দিতে আসেন সেলিম। সেখানেই শাক তৃণমূল, বিরোধী বিজেপি ও পুলিশকে প্রায় পালা করে আক্রমণ করেন। তৃণমূলের গুন্ডাবাহিনীকে যোগ্য জবাব দেওয়ার জন্য এলাকার সিপিএম প্রার্থীকে জিতিয়ে আনার অনুরোধও করে। জনসভায় যোগ দেওয়ার আগে চলে পরিচয় পর্ব। মেটেলি বলিকের গ্রাম পঞ্চায়েত,  পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রাথীদের মঞ্চ থেকে পরিচয় করানো হয়। মহম্মদ সেলিম ছড়াও সভায় বক্তব্য রাখেন সিপিএমের জেলা সদস্য জিয়াউল আলম, উপস্থিত ছিলেন বীরেন্দ্রনাথ রায়, গোপাল সাউ, শঙ্কর বিশ্বাস প্রমুখ।জনসভায় যোগ দিতে মেটেলি ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু সিপিএম কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিন মঙ্গলবাড়ি বাজার হওয়ায় সভা শেষের পর চালসার ৩১ নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজট তৈরি হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জোট-ঘোঁট আর কোর্ট ছাড়া বিরোধীদের কিছু ছিল না, পঞ্চায়েত রায়ে কটাক্ষ পার্থর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.