দিব্যেন্দু মজুমদার, হুগলি: লালগড়ে শিকারিদের তাণ্ডবে বেঘোরে যখন গেল রয়্যাল বেঙ্গলের, ঠিক তখনই খানাকুলের এক যুবক নিজের প্রাইভেট টিউশনের পয়সা দিয়ে বিরল প্রজাতির কচ্ছপ কিনে তাকে প্রকৃতির বুকে ফিরিয়ে দিল৷ শ্রীবাস ভৌমিক৷ খানাকুলের নন্দনপুরের বাসিন্দা৷ এমএ পাশ করার পর চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রাইভেট টিউশন করে নিজের খরচ চালান শ্রীবাস৷
শনিবার সকালে শ্রীবাস টিউশন করে বাড়ি ফেরার পথে বন্ধুর মুখে শোনেন, স্থানীয় খাল থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেন এক ব্যক্তি৷ স্বভাবতই গ্রামের মানুষের কাছে কচ্ছপের মাংস অত্যন্ত লোভনীয়৷ তাই ওই ব্যক্তিও কচ্ছপটিকে ধরে নিয়ে যায় মাংস খাওয়ার জন্য৷ শ্রীবাস এই ঘটনা শোনার পর থেকে ভীষণ ব্যাকুল হয়ে ওঠেন৷ তিনি ওই ব্যক্তির বাড়ি গিয়ে তাঁকে অনেক বোঝান, এভাবে প্রাণীহত্যা ঠিক নয়৷ এটা আইনবিরুদ্ধ৷ পুলিশ জানতে পারলে তাঁর বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেবে৷ কোনও কিছুতেই কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে কচ্ছপটিকে বিক্রি করতে রাজি হয় ওই ব্যক্তি৷ শ্রীবাস টিউশনের পয়সা দিয়ে ওই কচ্ছপটিকে কিনে নিয়ে আসেন৷ কিন্তু এরপরও আরও বড় লড়াই অপেক্ষা করে আছে তাঁর জন্য বুঝতে পারেননি শ্রীবাস৷
[পাথরের ঘায়ে মরোমরো অবস্থা, স্থানীয় যুবকদের চেষ্টায় রক্ষা পেল প্যাঙ্গোলিন]
কচ্ছপটিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য কোন্নগরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন৷ কিন্তু তারা কোনও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি৷ তাই বাধ্য হয়ে তিনি কচ্ছপটিকে নিয়ে ছুটে যান খানাকুল থানায়৷ ততক্ষণে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে৷ শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি৷ খানাকুল থানা থেকে বিষয়টি জানানো হয় আরামবাগের চাঁদুর বিট হাউসে৷ শেষ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত অপেক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়৷ জয় হয় শুভ ইচ্ছার৷ চাঁদুর বিট অফিসের আধিকারিক একেশ্বর ভুঁইয়া এসে পৌঁছান খানাকুল থানায়৷ শ্রীবাস ওই বন দপ্তরের আধিকারিকের হাতে কচ্ছপটিকে তুলে দেন৷ খানাকুল থানার পুলিশ আধিকারিকরা জানান, কোনও প্রশংসাই যথেষ্ট নয় শ্রীবাসের জন্য৷ এলাকার মানুষও গর্বিত শ্রীবাসের কাজের জন্য৷ তাঁরা জানান, শ্রীবাসের মতো ছেলেরাই পারবে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে৷
[আকাশে উড়ছে পদ্মার ইলিশ! ১০০ টাকায় সীমিত ‘অফার’]
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের